Ajker Patrika

জ্বালানি সংকট মোকাবিলায় আজ থেকে দেশে নতুন সময়সূচি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১০: ৩৯
জ্বালানি সংকট মোকাবিলায় আজ থেকে দেশে নতুন সময়সূচি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি তেলের সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার। আজ রোববার (৫ এপ্রিল) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ থেকে সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানে কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এতদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস কার্যক্রম চলত।

এছাড়া তফসিলি ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন হবে, যা আগে ছিল বিকেল ৪টা পর্যন্ত। আর নতুন সূচিতে শেয়ারবাজারের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত।

সরকারি প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আদালতের অফিস সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এছাড়া, বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথ ২৪ ঘণ্টা চালু থাকবে।

অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। এরপর ১টা ৫৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, গত শুক্রবার থেকে দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মার্কিন বাহিনীর নতুন মাথাব্যথা ইরানের ‘অদৃশ্য কমান্ডো’

‘ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে’ কিশোরী কন্যাকে হত্যা করলেন মা

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

ভূপাতিত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের, তবে ইরান থেকে বের হতে পারেনি

ইরানে হামলায় সবচেয়ে প্রাণঘাতী ২০০০টি ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে আনছে যুক্তরাষ্ট্র, একটার দাম ১৫ লাখ ডলার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত