
বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে কাতার সশস্ত্র বাহিনীতে জনবল প্রেষণে নিয়োগ-সংক্রান্ত বহুল প্রতীক্ষিত চুক্তি দোহায় স্বাক্ষরিত হয়েছে।
আজ রোববার স্বাক্ষরিত এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতারের পক্ষে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই সই করেন।
অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান, ডেলিগেশনের সদস্য এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে কাজ করার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে প্রায় ৮০০ সদস্যকে কাতারে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। নিয়োগপ্রাপ্ত সদস্যরা প্রথমে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন এবং কর্মদক্ষতার ভিত্তিতে তাঁদের মেয়াদ ছয় বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
আইএসপিআর জানিয়েছে, চুক্তির ফলে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে। কাতার সশস্ত্র বাহিনীতে দক্ষ জনবল পাঠানোর মাধ্যমে বাংলাদেশ আর্থিকভাবে উপকৃত হবে এবং সরকার উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।
চুক্তি স্বাক্ষর ছাড়াও সফরকালে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান কাতার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর কমান্ড পর্যায়ের সদস্য এবং সামরিক শিল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
গত ২১–২৫ এপ্রিল ‘আর্থনা’ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাতার সফর ও সেখানে নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা এই চুক্তি স্বাক্ষর ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে