
চীন বাংলাদেশে সামরিক ঘাঁটি করতে চায় না। আজ বুধবার বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানির সূচনা করতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা জানান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে চীনের সামরিক ঘাঁটি করার আগ্রহের বিষয়টি তুলে ধরা হয়। এ প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রদূত এ কথা বলেন।
আন্তর্জাতিক ক্ষেত্রে চলমান অস্থিতিশীলতার উল্লেখ করে ইয়াও ওয়ান বলেন, চীন সমমর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতার ভিত্তিতে পরিবর্তনশীল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চায়।
দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য না থাকার বিষয়টি স্বীকার করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে চীন আম নিচ্ছে। এ বছর ১০০ টন আম নেওয়া হবে। একইভাবে বাংলাদেশ থেকে অপ্রচলিত পণ্য রপ্তানি বাড়ানো ও দুই দেশের কৃষিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে এ ভারসাম্যহীনতা কিছুটা কমানো যেতে পারে।
ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশ থেকে ইলিশ মাছ, পেয়ারা ও কাঁঠালসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানির সুযোগ পরীক্ষা করছে।
রাষ্ট্রদূত জানান, চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে দেশটির শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের একটি দল শিগগির বাংলাদেশ সফর করবে। এতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বেশ বাড়বে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি আশা প্রকাশ করেন, চীন বাংলাদেশে বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানো অব্যাহত রাখবে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৮ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২৩ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে