
পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়ার পর বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে বরগুনা পৌর শহর থেকে তাকে আটক করা হয় বলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান।
এর আগে ১২ আগস্ট সোমবার শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবীরের ফোনালাপের কিছু অংশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, সোমবার রাতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ হয়। সেখানে চলমান পরিস্থিতি নিয়ে কথা হয়; ১৫ আগস্টের কর্মসূচি পালনের নির্দেশনা দেন শেখ হাসিনা। ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁরা এখন পুলিশের হাতে আটকের ভয়ে আছেন।
বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আমাদের ধারণা, এ কারণেই পুলিশ তাঁকে আটক করেছে।’
তিন মিনিটের ফোনালাপের একপর্যায়ে জাহাঙ্গীর কবীর শেখ হাসিনাকে বলেন, ‘আপা আপনি ঘাবড়াবেন না, মনোবল হারাবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।’
তখন শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘আমি ঘাবড়াব কেন? আমি ভয় পাইনি। আপনারা দেখছেন, আমাদের পুলিশ বাহিনীকে মেরে কীভাবে ঝুলিয়ে রেখেছে। আমাদের কর্মী বাহিনী হাসপাতালে চিকিৎসা করতে গেছে, তাদের টেনে এনে ঝুলায় গুলি করে মারে। এমন বীভৎস ঘটনা কে দেখছে।...এই দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, এটা তাদের মনে রাখা উচিত।...এত উন্নতি হয়েছে, এটা যেন নষ্ট না হয় তা বিবেচনা করা উচিত। এটা তো তারাই ব্যবহার করবে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘আপনারা যেভাবে আছেন থাকেন। ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেন।’
বরগুনা সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, ‘ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে তাঁকে গ্রেপ্তার করে। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে ষড়যন্ত্র ও একটি প্রতিবিপ্লবের পাঁয়তারার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। তবে এটা কেবলই আমার ধারণা।’

দেশের বিভিন্ন কারাগারে মায়ের সঙ্গে কত শিশু রয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে সার্বিক বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদের করা রিটের পরিপ্রেক্ষিতে...
১০ মিনিট আগে
বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, সরকারের সহযোগিতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়।
১১ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে জোরেশোরে প্রস্তুতি চলছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্যপ্রমাণ, গ্রেপ্তারি পরোয়ানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি আরবি ভাষায় অনুবাদ করা হচ্ছে। প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে এসব নথি...
৩৪ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা অংশ নিতে পারবেন কি না তা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তাও জানতে চান। তবে স্থানীয় সরকার..
১ ঘণ্টা আগে