
জাতীয় সংসদে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকার অভিযোগ করেছেন বিএনপির সাংসদ রুমিন ফারহানা। তবে তাঁকে সংসদের ওয়াইফাই সংযোগ ব্যবহারের জন্য বলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ওয়াইফাইয়ের কোড (পাসওয়ার্ড) জয় বাংলা; তাই বোধ হয় উনি ব্যবহার করবেন না।’ এ সময় সরকারি দলের আসনগুলোতে হাসির রোল পড়ে।
মঙ্গলবার সংসদে ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় এ ঘটনা ঘটে।
বিলটির জনমত যাচাইয়ের আলোচনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করেন রুমিন ফারহানা। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা মোতাবেক সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তির ব্যাপারে শর্তহীন কিংবা শর্তযুক্ত সিদ্ধান্ত নেওয়ার। ৪০১ ও ৪০১ (কা) ধারা মোতাবেক আদালত যদি বিদেশে যাওয়ার নিষেধ করলেও সরকার চাইলে যেকোনো দেশে উন্নত চিকিৎসার জন্য যেতে পারবে।
পরে আইনমন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেন। সেই সময় অধিবেশনকক্ষে ছিলেন না রুমিন ফারহানা। আইনমন্ত্রী বলেন, ওনারা যে আবেদনটি করেছিলেন সেটা ৪০১ ধারার আলোকেই নিষ্পত্তি হয়েছে। আর একটি আবেদন যে ধারার অধীনে নিষ্পত্তি হয়েছে, একই ধারায় বিষয়টি পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আবার জেলে গিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন করলে তা বিবেচনা করা হবে। কিন্তু যে অবস্থায় আছেন, সেই অবস্থায় ৪০১ ধারায় নতুন করে বিবেচনার সুযোগ নাই।
পরে সংশোধনী প্রস্তাব তোলার সময় রুমিন বলেন, ‘থ্রিজি, ফোরজি, ফাইভজির কথা শুনি। কিন্তু সংসদে নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার।’ আইনমন্ত্রীর উল্লেখ করা ৪০১ ধারা দেখার জন্য ইন্টারনেট সংযোগের জন্য রুমিন ফারহানা সংসদকক্ষের বাইরে গিয়েছিলেন বলে জানান তিনি।
পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রুমিন ফারহানাকে সংসদের ওয়াইফাই ব্যবহার করার পরামর্শ দেন। এ সময় রুমিন কিছু বলার চেষ্টা করেন। তবে মাইক বন্ধ থাকায় তা শোনা যায়নি।
রুমিনের কথার জবাব দিতে উঠে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ওয়াইফাইয়ের কোড জয় বাংলা বলে উনি ব্যবহার করবেন না বলে শুনলাম।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সফলভাবে প্রাপকের কাছে পৌঁছে দিয়ে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের...
৩ মিনিট আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৮ মিনিট আগে
অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে মন্ত্রী বলেন, ‘অ্যাক্রিডিটেশনের পুরো প্রক্রিয়াকে আরও বেশি প্রয়োগযোগ্য করা হবে। যদি অন্যায়ভাবে কেউ বাদ পড়ে থাকেন, তবে নীতিমালার আওতায় তাঁদের কার্ড-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই, সবকিছু প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় চলুক।’
২৬ মিনিট আগে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ঋণের নামে ২৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩৪ মিনিট আগে