
বিমসটেক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়ার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তাঁর দেশের চুরি হওয়া অর্থ ফেরত আনার প্রচেষ্টার কথা তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার ফেরত আনার জন্য দেশটির সহযোগিতা চেয়েছেন।
আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ার দুটি বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য এবং সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়া তাঁর দেশের চুরি হওয়া অর্থ ফেরত আনার প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, শ্রীলঙ্কার সংসদ একটি নতুন আইন অনুমোদন করেছে, যা অর্থ ফেরত আনার প্রক্রিয়াকে দ্রুততর করবে। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় কয়েক বিলিয়ন ডলার ফেরত আনার জন্য শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছেন।
দুই নেতা জুলাই গণ-অভ্যুত্থান এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধির গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনা এবং আগামী ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে নির্বাচনের পরিকল্পনা তুলে ধরেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে