অন্তর্বর্তী সরকার

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে জাতীয় সংসদে সিদ্ধান্ত নেবে সরকার। তার আগে অধ্যাদেশগুলো পর্যালোচনা করে সারসংক্ষেপ আকারে সিদ্ধান্ত জানাতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, কীভাবে অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে, তা নিয়ে মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে অস্পষ্টতা ছিল। ফলে কোনো কোনো মন্ত্রণালয় তাদের মন্ত্রণালয়-সংক্রান্ত অধ্যাদেশগুলো অধ্যাদেশ আকারেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। কোনো কোনো মন্ত্রণালয় ও বিভাগ জানতে চায়, অধ্যাদেশগুলোকে আইনের খসড়া আকারে তারা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে কি না।
এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অধীনে জারি করা অধ্যাদেশগুলো নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সারসংক্ষেপ পাঠাতে বলা হয়েছে। সেখানে বর্তমান প্রেক্ষাপটে জারি করা অধ্যাদেশের প্রয়োজন আছে কি না এবং প্রয়োজন থাকলে তার গুরুত্ব কতটুকু, তা জানাতে বলা হয়েছে। এই নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল সোমবার মন্ত্রী ও সচিবদের চিঠি পাঠিয়েছে।
সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে অধ্যাদেশ নিয়ে সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে আসার পর মন্ত্রিপরিষদ বিভাগ অধ্যাদেশগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে তালিকা করবে। এরপর পুরো তালিকা সংসদে উপস্থাপন করা হবে। কোন কোন অধ্যাদেশকে আইনে পরিণত করা যায়, সংসদ সেই সিদ্ধান্ত দেবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ। সংবিধান অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। তা না হলে অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তী সরকার ৫৫৯ দিন দায়িত্ব পালনকালে ১৩৩টি অধ্যাদেশ জারি করে।

জ্বালানি সংকট মোকাবিলায় এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এরই মধ্যে পাম্পিং শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবারের মধ্যেই এই তেল বাংলাদেশে আসবে।
৩ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তারের পর তদন্তসংশ্লিষ্টরা তদন্ত নিয়ে নতুন আশা দেখছেন। তাঁরা বলছেন, গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করলে অনুদ্ঘাটিত রহস্যের জট খুলবে।
৩ ঘণ্টা আগে
সৌদি আরবে এক বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিরীহ মানুষের প্রাণহানি রোধে জরুরি আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিপ্রেক্ষিতে দেশে জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে তেলের প্রধান ডিপোগুলোয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দিয়েছে সরকার। আজ সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে