
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যকরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ হামলা শুরু হয়। হামলায় বিটিআরসি ভবনের কয়েকটি তলার দেয়ালের কাচ ভেঙে গেছে এবং বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, ‘বিটিআরসি তাদের দেওয়া প্রতিশ্রুতি রাখেনি। আমাদের পেটে লাথি দিয়ে এনইআইআর চালু করেছে। এর প্রতিবাদে আমরা বিটিআরসির সামনে অবস্থান নিয়েছিলাম। সেখান থেকে বিক্ষুব্ধ কেউ কেউ বিটিআরসি ভবনে হামলা চালিয়েছে।’

বিটিআরসি ভবনের বাইরে দুই রাস্তার দিক থেকে ঢিল মেরে এই ভাঙচুর চালানো হয়। এ সময় অর্ধশতাধিক হামলাকারীকে বিনিয়োগ বোর্ডের গলিতে দেখা গেছে। সংঘবদ্ধভাবে রাস্তার ওপর থেকে বিটিআরসিতে এ হামলা চালানো হয়েছে বলে বিটিআরসির কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে, এনইআইআর স্থগিতের দাবিতে আজ দুপুর থেকে বিটিআরসির সামনে বিক্ষোভ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
এনইআইআর নীতিমালায় সংশোধনের দাবিতে গত ৭ ডিসেম্বরও বিটিআরসির সামনে অবরোধ করেছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তখন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছিল।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে