
সড়ক দুর্ঘটনা কমাতে গণপরিবহনের চালকদের কর্মঘণ্টা নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত সময়ের বেশি গাড়ি চালানো হলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
শনিবার (২৩ মে) বিআরটিএর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরযান আইন ও বিধিমালা অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। পাঁচ ঘণ্টা গাড়ি চালানোর পর তাঁকে অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিতে হবে। এরপর একই দিনে সর্বোচ্চ আরও তিন ঘণ্টা গাড়ি চালানোর অনুমতি থাকবে। সে হিসাবে একজন চালক দিনে মোট ৮ ঘণ্টার বেশি এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছে বিআরটিএ।
সংস্থাটি বলছে, দীর্ঘ সময় বিশ্রামহীনভাবে গাড়ি চালানোর কারণে চালকদের মধ্যে শারীরিক ও মানসিক ক্লান্তি তৈরি হয়, যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক ও চালকদের নির্ধারিত কর্মঘণ্টা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো মালিক যদি চালককে অতিরিক্ত সময় গাড়ি চালাতে বাধ্য করেন অথবা কোনো চালক আইন অমান্য করে নির্ধারিত সময়ের বেশি গাড়ি চালান, তাহলে বিআরটিএ সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে বাতিল করবে।
এ ছাড়া উৎসব বা বিশেষ সময়ে সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে