
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ মারা গেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাতুল হোসেন ফরহাদ আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ (৫৫) ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ছিলেন। গতকাল দুপুরে তিনি অসুস্থতা বোধ করায় বেলা দেড়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।
তানভীর মাহমুদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁর বাবার নাম হাজি কালু মাহমুদ। ঢাকার কাফরুলের ২০৫ / ৪ বেগম রোকেয়া সরণিতে থাকতেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, তানভীর হৃদ্রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনকে ২০২৪ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাঁদের পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়। এর আগে তাঁদের বিরুদ্ধে ২০১২ সালে ঋণ জালিয়াতির মামলা হয়। এই মামলা ছাড়াও তানভীরের বিরুদ্ধে আরও ১০-১১টি মামলা বিচারাধীন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ও বেনামে ঋণ নিয়ে টাকা আত্মসাৎ করেছেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে