দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইন্সের তালিকায় জায়গা করে নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বিশ্বে বেসরকারি বিমান পরিবহন খাতের ‘অস্কার’ পুরস্কার হিসেবে খ্যাত যুক্তরাজ্যের প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের তৈরি ২০২৪ সালের র্যাংকিংয়ে পঞ্চম স্থান দখল করেছে ইউএস-বাংলা। এই তালিকায় বাংলাদেশের আর কোনো বিমান পরিবহন সংস্থা জায়গা পায়নি।
গত সোমবার এই ফলাফল ঘোষণা করা হয়। তাদের এই তালিকায় ২০২৪ সালে বিশ্বের সেরা এয়ারলাইন হয়েছে কাতার এয়ারওয়েজ। শুধু সেরা বিমান সংস্থা নয়, সেরা কেবিন স্টাফ, আঞ্চলিক সেবা, কম খরুচে বিমান সংস্থাসহ আরও নানা বিভাগে সেরাদের নাম প্রকাশ করেছে বিমানবন্দর ও বিমান সংস্থার মান নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, বাংলাদেশের নামী বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে বর্তমানে দুটি এয়ারবাস ৩৩০-৩০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে।
অভ্যন্তরীণ সব রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইনস দুবাই, শারজাহ, আবুধাবি, মাসকাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। আগামী আগস্ট মাস থেকে ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা নিয়েছে বিমান সংস্থাটি।
এদিকে বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলের এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি ১৯৯৯ সাল থেকে দেওয়া হচ্ছে। এদিকে টানা অষ্টমবারের মতো আঞ্চলিক সেবার দিক থেকে বিশ্বে সেরা হয়েছে ব্যাংকক এয়ারওয়েজ।
আঞ্চলিক সেবায় দক্ষিণ এশিয়া অঞ্চলের সেরা বিমান সংস্থা হয়েছে মালদ্বীপের এয়ারলাইনস মালদিভিয়ান।
এদিকে সেরা কর্মী বা বেস্ট এয়ারলাইনস স্টাফের তালিকায় দক্ষিণ এশিয়ায় দশম সেরা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই তালিকায় দক্ষিণ এশিয়ার সেরা ভারতের ভিসতারা।
সূত্র: ওয়ার্ল্ড এয়ারলাইন এওয়ার্ডস ডট কম

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৮ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৯ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১০ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১০ ঘণ্টা আগে