মানুষ স্বাভাবিকভাবেই নতুন কিছু দেখতে ও আবিষ্কার করতে চায়। এই আগ্রহ থেকে জন্ম নেয় ভ্রমণের ইচ্ছা। ভ্রমণ মানুষকে এক নতুন জগতে নিয়ে যায়, যেখানে তারা নতুন জায়গা, সংস্কৃতি এবং মানুষের সঙ্গে পরিচিত হয়। নতুন দিগন্ত অন্বেষণকারী পর্যটকদের আকর্ষণ করতে এবং সচেতনতা বৃদ্ধি করতে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় পর্যটন দিবস। এ বছর বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘পর্যটন এবং শান্তি’। এ প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় যে ভ্রমণ শুধু আনন্দের জিনিসই নয়, এটি শান্তির সেতু হিসেবেও কাজ করে।
ভ্রমণ আমাদের সুযোগ করে দেয় বিভিন্ন দেশের মানুষের সঙ্গে মিশে তাদের রীতি-নীতি জেনে নিজেদের সমৃদ্ধ করার। তাই বিশ্বের বিভিন্ন কোণে মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে ভ্রমণের ভূমিকা অপরিসীম।
এই সূত্র ধরেই ভ্রমণ খাতে এসেছে অনেক পরিবর্তন। এই পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে প্রযুক্তি। এর সাহায্যে ভ্রমণ পরিকল্পনার জটিলতাকে অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে। মানুষও চেষ্টা করছে এই পরিবর্তনের সঙ্গে যেভাবে পারা যায় তাল মিলিয়ে চলতে।
ভ্রমণের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধনের কথা বললে চলে আসে অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্মগুলোর কথা। ঘরে বসে ফ্লাইট ও হোটেল বুকিং এমনকি ভ্রমণ পরিকল্পনা করা যাবে, এটা হয়তো কয়েক বছর আগেও কেউ ভাবেনি। তবে গোযায়ানের মতো অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্মগুলো এ কাজ খুব ভালোভাবেই করে যাচ্ছে। শুধু তাই নয়, বুকিং নিয়ে যেকোনো প্রশ্নের উত্তর বা সাহায্যও ঘরে বসে পাওয়া যায় এর মাধ্যমে। স্বাচ্ছন্দ্যে ভ্রমণ গুছিয়ে নেওয়ার এই সুবিধা ভালোভাবেই গ্রহণ করছে ভ্রমণপিপাসুরা। এর কারণ হিসেবে আছে প্রযুক্তির সহজলভ্যতা, অতি ব্যস্ত জীবনযাপন, সময়স্বল্পতা ইত্যাদি। এসব ঝামেলা এড়াতে মানুষ গতানুগতিক দৌড়াদৌড়ির চেয়ে প্রযুক্তির এই নতুনত্বকে বেছে নিচ্ছে।
তবে বর্তমান সময়ের ভ্রমণ প্রথাগত পর্যটনের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষ এখন পরিবেশ এবং পৃথিবীর প্রতি অনেক বেশি দায়িত্বশীল, যা তাদের ভ্রমণ আচরণকেও করেছে প্রভাবিত। এ জন্য বিশ্বজুড়ে টেকসই পর্যটনের ধারণা দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। আমরা যারা ভ্রমণে আনন্দ খুঁজে পাই তারা চাইলেই একটু সচেতনতার মাধ্যমে ভ্রমণকে করে তুলতে পারি আরও সার্থক আর শান্তিপূর্ণ। কক্সবাজারের সোনালি সূর্যাস্ত হোক বা সুন্দরবনের রোমাঞ্চকর পরিবেশ, নেপালের হিমালয় অঞ্চল বা ভিয়েতনামের ঐতিহ্যবাহী গ্রাম এবং ল্যান্ডস্কেপ ঘুরে বেড়ানো এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। বিশ্বজুড়ে প্রকৃতির সঙ্গে মিশে নতুন সংস্কৃতি এবং অনবদ্য সব অভিজ্ঞতা উপভোগ করতে ছুটে যান এখনই আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে, খুব সহজে।

‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৩ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
৩ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
৪ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৮ ঘণ্টা আগে