
হোটেলে থাকার ব্যবস্থা এবং সুবিধা আরামদায়ক হলে ভ্রমণ ক্লান্তিহীন হয়। এ জন্য হোটেল বাছাই, সেখান থেকে ভ্রমণ শেষে সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরে আসতে চাইলে কিছু বিষয় খেয়াল রাখা উচিত। জেনে নিন বিষয়গুলো—
হোটেল বা রিসোর্টে লুকানো চার্জ সম্পর্কে চেক-ইনের সময় অবশ্যই প্রশ্ন করুন এবং এগুলো ঐচ্ছিক কি না, তা জেনে নিন।
সময়ের আগে চেক-ইন বা লেট চেক-আউটের জন্য অনুরোধ করতে দ্বিধা করবেন না। তবে সরাসরি বুকিং হলে অনেক সময় বাড়তি সুবিধা পাওয়া যায়।
অল্প শব্দেই যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে লিফট থেকে দূরে বা মোটামুটি শান্ত থাকে তেমন জায়গার রুমের জন্য আগেভাগে বলে রাখুন।
চেক-ইনের সময় ই-মেইল ঠিকানা দিন, যাতে চেক-আউটের পর বিল বৃত্তান্ত অনলাইনে পেয়ে যান। এতে সারিতে দাঁড়ানোর ঝামেলা অনেকটা কমবে।
হাউসকিপিং স্টাফদের বকশিশ দেওয়া উচিত। দিতে ভুলে গেলে চেক-আউটের সময় রুমে রেখে আসুন।
রুম ছাড়ার আগে চার্জার, পাসপোর্ট বা গয়না আছে কি না, তা ভালোভাবে পরীক্ষা করুন। প্রতিটি প্লাগ পয়েন্ট চেক করে দেখুন।
ই-মেইলে বিল পাওয়ার নিশ্চয়তা যদি না থাকে, তাহলে সরাসরি ফ্রন্ট ডেস্ক থেকে আইটেমাইজড বিলটি ভালো করে দেখে নিন।
সূত্র: ট্রাভেল+লিজার

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে