পর্যটকদের আগমনের দিক থেকে ২০২৩ সালের প্রথম সাত মাসে বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
২০১৯ সালের একই সময়ের তুলনায় এ বছরের জুলাই মাসের শেষে দেশটিতে ট্যুরিজম বেড়েছে ৫৮ শতাংশ। তথ্যটি গত মাসে নিশ্চিত করেছে ইউএন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (ইউএনডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্যুরিজম ব্যারোমিটার। সৌদি আরবের রাজধানী রিয়াদে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেশটি পর্যটন খাত উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে। ফলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকের সংখ্যা বেড়েছে সৌদি আরবে। এই অর্জন বিশ্বব্যাপী পর্যটনশিল্পের বিকাশে সৌদি আরবের মর্যাদাকে আরও শক্তিশালী করেছে বলে উল্লেখ করেন সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব।
সৌদি আরব কর্তৃপক্ষ বিদেশি পর্যটকদের জন্য দেশটিকে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বজুড়ে পর্যটক ও পর্যটন ব্যবসায় বেশ উদ্দীপনা তৈরি হয়েছে। সৌদি আরবের বৈচিত্র্যময় নিসর্গের সৌন্দর্য বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে। দেশটির আসির পর্বতমালা, জেদ্দার ঐতিহ্যবাহী ভবন, মরুভূমি, মাদাইন সালেহর ইসলাম-পূর্ব সভ্যতার নিদর্শন, নয়নাভিরাম মরূদ্যান ইত্যাদি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে