আইসল্যান্ডের চারপাশ ঘিরে সাইকেলে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটারের রিং রোড ভ্রমণ সম্পন্ন করেছেন সৌদি নারী ইয়াসমিন ইদ্রিস। পুরো ভ্রমণ শেষ করতে তাঁর সময় লেগেছে তিন সপ্তাহ। আইসল্যান্ডের এই রিং রোডে সাইকেল চালানো প্রথম সৌদি নারী তিনি।
এই ভ্রমণে তাঁর দুই সঙ্গীর একজন ছিলেন বন্ধু ক্যাথি হেনড্রিক। এই সফর এবং তথ্যচিত্রের ধারাবিবরণী তৈরিতে ইয়াসমিনকে সাহায্য করেছেন ক্যাথি। ভ্রমণের অন্য সঙ্গী ছিলেন ম্যাডিসন হফম্যান। তিনি ইয়াসমিনের পুরো ভ্রমণযাত্রা নিয়ে তৈরি করছেন তথ্যচিত্র।
একটি ফুটওয়্যার কোম্পানির প্রধান হিসেবে চাকরি হারিয়েছিলেন ইয়াসমিন। এরপরই সামনের জীবন কেমন হবে, তা খুঁজতে এ ভ্রমণ শুরু করেছিলেন। প্রাত্যহিকতার বাইরের এই যাত্রায় নিজেকে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে নিয়ে গেছেন তিনি।
ব্যস্ত জীবনযাত্রায় সতেজ রাখার প্রয়োজনে নিজের জন্য একান্ত সময় বের করা দরকার বলে মনে করেন ইয়াসমিন। আত্ম-অন্বেষণের এ যাত্রায় অনেকেই শামিল হবেন বলে আশা করেন তিনি। তিনি বলেন, ‘সৌদি নারীদের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ব অনুভব করছি। নিজেকে প্রথম মনে হচ্ছে না। অনেক সৌদি নারীই দারুণ সব কাজের মাধ্যমে আমাকে এ পথ দেখিয়েছেন। আমাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হলে সেটাই হবে সার্থকতা।’

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে