
ভ্রমণের আনন্দ পূর্ণতা পায় যদি পর্যটন এলাকার খাবার জিভে জল আনে। আর যখন সে গন্তব্যগুলো বেছে দেয় ‘মিশেলিন গাইড’, তখন সেখানে স্বাদের নতুন মাত্রা যোগ হওয়াটাই স্বাভাবিক। সম্প্রতি মিশেলিন প্রকাশ করেছে এ বছরের সেরা ১৬টি ভোজন-গন্তব্য। তালিকায় থাকা ঐতিহ্যবাহী রান্নার সঙ্গে আধুনিক কৌশলের এক অপূর্ব মেলবন্ধন দেখা গেছে।
শীর্ষে যখন ভেনিস

এ বছরের তালিকার ১ নম্বরে রয়েছে ইতালির রোমান্টিক শহর ভেনিস। তবে অবাক করা বিষয় হলো, ভেনিস এখনকার খাবারের চেয়ে বেশি সমাদৃত হচ্ছে তার ভবিষ্যতের জন্য। শহরের নামী হোটেলগুলোর নতুন করে সাজ সাজ রব এবং মিশেলিন-মানের রেস্তোরাঁগুলোর আত্মপ্রকাশ ভেনিসকে ভোজনরসিকদের তালিকার শীর্ষে নিয়ে এসেছে। এ তালিকায় দেখা যাচ্ছে, এ বছরের জন্য ভোজনরসিকদের প্রধান গন্তব্য হিসেবে ইউরোপের আধিপত্য সব থেকে বেশি। বিশেষ করে ইতালির তিনটি আলাদা অঞ্চল ভেনিস, ডলোমাইট এবং আমালফি কোস্ট এ তালিকায় স্থান করে নিয়েছে।
ঐতিহ্যের নতুন রূপ
প্রাগের বাইরেও এখন কালিনারি ম্যাজিক চলছে। আলু, স্বাদু জলের মাছ আর জঙ্গল থেকে সংগৃহীত মাশরুম দিয়ে তৈরি খাবারগুলো চেক প্রজাতন্ত্রকে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে দিয়েছে। এদিকে অলিম্পিক সামনে রেখে ইতালির ডলোমাইট অঞ্চল এখন প্রস্তুত। ইতালীয় এবং অস্ট্রিয়ান-জার্মান ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি ডাম্পলিং আর মাউন্টেন চিজের স্বাদ আপনাকে মুগ্ধ করবে।

এশিয়ার বৈচিত্র্য: ফিলিপাইন ও চীন
এশিয়ার খাবারের স্বাদ মানেই মসলা আর বৈচিত্র্যের খেলা। তালিকায় এশিয়ার চারটি দেশ স্থান পেয়েছে। সৌদি আরব, তুরস্কের ক্যাপাডোসিয়া, চীনের জিয়াংসু ও ফিলিপাইন। ফিলিপাইনের ম্যানিলা ও সেবুর তরুণ শেফরা আদিম সব উপকরণের সঙ্গে স্প্যানিশ, চীনা ও আমেরিকান রান্নার মিশেলে তৈরি করছেন দুর্দান্ত সব ডিশ। চীনের বাগান সংস্কৃতির প্রতিফলন দেখা যায় এখানকার খাবারে। এখানকার রান্নার বিশেষত্ব হলো, এর সূক্ষ্মতা ও শৈল্পিক উপস্থাপনা।
আমেরিকার জয়জয়কার: রুট ৬৬ ও ফিফা বিশ্বকাপ
২০২৬ সালে ফিফা বিশ্বকাপের আমেজ থাকবে উত্তর আমেরিকায়। বিশ্বকাপের আয়োজক হিসেবে ভ্যাঙ্কুভার ও ফিলাডেলফিয়া শহর দুটি তাদের বৈচিত্র্যময় সামুদ্রিক খাবার আর অভিবাসী ঐতিহ্যের খাবারের ডালা সাজিয়ে বসবে। এদিকে শতবর্ষে পা দিতে যাচ্ছে বিখ্যাত রাস্তা রুট ৬৬। এর দুই প্রান্তের শহর শিকাগো ও লস অ্যাঞ্জেলেসের রেস্তোরাঁগুলো ভোজনরসিকদের জন্য এক বড় আকর্ষণ। লুইজিয়ানা বা টেনেসির যেখানেই যান না কেন, স্মোকি ফ্লেভার আর সিফুডের নতুনত্ব আপনাকে বারবার সেখানে টেনে নিয়ে যাবে।
ঐতিহ্যের খোঁজে তুরস্ক ও সৌদি আরব
মাটির পাত্রে ধীর আঁচে রান্না করা স্টু আর স্যুপের স্বাদ নিতে আপনাকে যেতে হবে এই পাহাড়ি শহরে। যার জন্য সুপরিচিত তুরস্কের ক্যাপাডোসিয়া শহর। যেখানে ৭০ শতাংশ খাবারই স্থানীয় উপকরণে তৈরি। এদিকে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দার আধুনিক রেস্তোরাঁগুলো লোহিতসাগরের মাছ আর ঐতিহ্যবাহী আরব্য মসলার ব্যবহার দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে।
গন্তব্যগুলো কেন সেরা
মিশেলিন পরিদর্শকদের মতে, এই ১৬টি গন্তব্য কেবল নামীদামি রেস্তোরাঁর জন্য নয়; বরং সেখানকার শেফদের উদ্ভাবনীশক্তি এবং স্থানীয় কৃষিপণ্যের সঠিক ব্যবহারের জন্য নির্বাচিত হয়েছে। পোল্যান্ডের রোকলা থেকে ইতালির আমালফি কোস্ট—প্রতিটি জায়গায় গেলে আপনি পাবেন সেই অঞ্চলের মাটির ঘ্রাণ আর মানুষের ভালোবাসা।
সূত্র: মিশেলিন গাইড

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১০ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১২ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৬ ঘণ্টা আগে