জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মর্যাদাপূর্ণ ডিজিটাল কমিউনিকেশন অ্যাওয়ার্ড জিতেছে ইকরামুল হাসান শাকিলের এভারেস্ট জয়ের ছবি। বিশ্বের বিভিন্ন দেশের ইউএনডিপি অফিসের সঙ্গে প্রতিযোগিতা করে শাকিলের ছবিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।
এ ছাড়াও ইউএনডিপি বাংলাদেশ শর্ট ভিডিও বিভাগে প্রথম স্থান এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যান্ড ডোনার এনগেজমেন্ট বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। শনিবার ইউএনডিপির ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সেখানে উল্লেখ করা হয়েছে, ইউএনডিপি বাংলাদেশের ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে প্লাস্টিক দূষণ রোধ এবং এসডিজি বাস্তবায়নে গত বছর কক্সবাজার থেকে হেঁটে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন শাকিল। ‘সাগর থেকে শিখরে’ শিরোনামের এই অভিযানের মাধ্যমে তিনি পরিবেশ রক্ষার সচেতনতা ছড়িয়ে দিয়েছেন।
ইউএনডিপি বাংলাদেশের কমিউনিকেশন প্রধান মোহাম্মদ আবদুল কাইয়ূম বলেন, ‘শাকিলের এই ঐতিহাসিক অভিযানের সাক্ষী হতে পেরে আমরা গর্বিত। এই কাজের মাধ্যমে শাকিল তিন দেশে যৌথভাবে প্লাস্টিক দূষণ রোধে কার্যকরী বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন।’

শাকিলের যাত্রা শুরু হয় ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি। ইনানী সমুদ্রসৈকত থেকে শুরু করে তিনি চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ, পঞ্চগড় হয়ে বাংলাদেশ পেরিয়ে ভারতে ঢোকেন। জ্বালানির ব্যবহার কমাতে সাঁতরে পেরিয়েছেন তিন কিলোমিটার যমুনা নদী। তারপর ভারত অতিক্রম করে ৩১ মার্চ তিনি পৌঁছান নেপালে। টানা ১ হাজার ৩৭২ কিলোমিটার হাঁটার পর তিনি ২৯ এপ্রিল ৬৪ দিনে পৌঁছে যান এভারেস্ট বেস ক্যাম্পে।

৬ মে তিনি রোটেশনে বের হয়ে ক্যাম্প-৩ পর্যন্ত যান এবং ১০ মে আবার বেস ক্যাম্পে ফিরে আসেন। এরপর ১৬ মে থেকে চূড়ায় ওঠার চূড়ান্ত অভিযান শুরু করেন। একে একে ক্যাম্প-২, ক্যাম্প-৩ এবং ক্যাম্প-৪ অতিক্রম করে অবশেষে ১৯ মে নেপাল সময় সকাল সাড়ে ৬টায় এভারেস্টের শীর্ষে পা রাখেন শাকিল।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১০ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১২ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৬ ঘণ্টা আগে