
চারপাশে পাহাড় আর সবুজ গাছপালার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে প্রায় ৭০০ বছরের পুরোনো একটি গ্রাম। পাহাড়ের কোলঘেঁষে তৈরি হওয়া বাড়িগুলো পাথর, ইট ও মাটি দিয়ে তৈরি। সেসব বাড়ির দেয়ালে স্থানীয় নারীদের আঁকা রঙিন নকশা। প্রায় ২০০ বছর ধরে সেখানকার ঐতিহ্যের সঙ্গে মিশে গেছে এসব শিল্পকর্ম।
সৌদি আরবের আসির অঞ্চলের এই গ্রামের নাম রিজাল আলমা। এটি ২০১০ সালে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় জায়গা করে নেয়।
সৌদি আরবের অন্যান্য এলাকার চেয়ে আসির অঞ্চলের চেহারা অনেকটাই ভিন্ন। এখানে মরুভূমির সাদামাটা দৃশ্যের বদলে সবকিছু রঙিন। পুরুষের মাথায় পাগড়ি বা টুপির বদলে ফুলের মালা। এই সবুজ আর রঙিন আসির অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় গ্রাম রিজাল আলমা। একসময় এই গ্রাম ছিল পাহাড়ের চূড়ায়। সেখানে পৌঁছাতে ব্যবহার করা হতো দড়ির সেতু। এই কঠিন পরিবেশ এবং সীমিত সম্পদের কারণে সেখানে বসবাস করার মানুষের সংখ্যাও ছিল সীমিত। সেই সব মানুষ নিজেরা গড়ে তুলেছিল এক অভিনব সংস্কৃতি, যা আরবের মূল সংস্কৃতি থেকে অনেকটা আলাদা।
রিজাল আলমা গ্রামটি একসময় ইয়েমেন এবং হাজাজের মধ্যে বাণিজ্যকেন্দ্র ছিল। বর্তমানে এটি সৌদি আরবের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। গ্রামটিতে দেখা মিলবে তাদের ঐতিহ্যবাহী নাচ, আলোকচিত্র প্রদর্শনী এবং স্থানীয় হস্তশিল্পের বাজার।

এ গ্রামে স্থানীয় নারীদের হাতে আঁকা প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী চিত্রকর্মের নাম ‘আল-কাত আল-আসিরি’। এগুলো আঁকা হয় বাড়ির দেয়ালসিঁড়ি ও অতিথিকক্ষে। জ্যামিতিক ফর্মে এই চিত্রকর্মগুলো আঁকা। এসব চিত্র আঁকার জন্য ব্যবহার করা হয় প্রাকৃতিক রং।
আল-কাত আল-আসিরি চিত্রের জগতে বরেণ্য শিল্পী আফাফ কাহতানি। তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এই চিত্রকর্মগুলো এঁকে আমি শান্তি পাই। এটি আমাকে বাইরের দুনিয়ার অস্থিরতা থেকে দূরে রাখে।’
রিজাল আলমার ঐতিহ্যবাহী শিল্প শুধু ঘরের দেয়ালেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন বাজারে, এমনকি আন্তর্জাতিক ফ্যাশনেও দেখা যাচ্ছে আল-কাত ডিজাইনে তৈরি পোশাক, জুতা এবং নানান সামগ্রী। এই সূত্রে গ্রামটি এখন আন্তর্জাতিক হয়ে উঠেছে।
সূত্র: বিবিসি

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে