
অবশেষে দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র দেবতাখুম। ১১ ফেব্রুয়ারি থেকে পর্যটকেরা দেবতাখুম ভ্রমণে যাচ্ছেন। গত ১০ জানুয়ারি রাতে জেলা প্রশাসক শামীম আর রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশি-বিদেশি সব পর্যটকের জন্য দেবতাখুম উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়। তবে এখনো ভ্রমণ নিষিদ্ধের তালিকায় আছে রুমা ও থানচি।
জানা গেছে, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয়সংক্রান্ত কোর কমিটির গত ১৬ জানুয়ারি সভার সিদ্ধান্ত এবং রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি চিঠির আলোকে দেবতাখুম পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আর রিনি জানান, দীর্ঘদিন ধরে বান্দরবানে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলমান। সে কারণে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলা নিষেধাজ্ঞার আওতায় ছিল। তবে পরিস্থিতি উন্নতি হওয়া এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় এখন থেকে শুধু দেবতাখুমে সব পর্যটক ভ্রমণ করতে পারবেন।
২০২২ সালের সেপ্টেম্বর মাসের দিকে বান্দরবান জেলার দুর্গম এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ায় যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েক দফায় জেলার থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটন বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। তবে দেবতাখুম উন্মুক্ত হলেও রুমা ও থানচি উপজেলা ভ্রমণে এখনো নিষেধাজ্ঞা বহাল আছে।
এদিকে যুক্তরাজ্য সরকার বাংলাদেশ ভ্রমণ নিয়ে দেশটির নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) জানিয়েছে, এফসিডিও ব্রিটিশ নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এই অঞ্চলের দূরবর্তী এলাকায় নিয়মিত সহিংসতা ও অপরাধমূলক কার্যক্রম ঘটে বলে সতর্ক করা হয়েছে; বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সতর্কবার্তা জারি করার পর বান্দরবানে দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা কমে আসতে পারে।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২৭ মিনিট আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
১ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
২ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২ ঘণ্টা আগে