উত্তর তাইওয়ানের বিখ্যাত ‘এলিফ্যান্ট ট্রাঙ্ক রক’কে আর কখনো দেখার সুযোগ হবে না কারও। কারণ পাথরটি গত ১৫ ডিসেম্বর সাগরে ধসে পড়ে। জায়গাটির দেখভালের দায়িত্বে থাকা নিউ তাইপে রুইফাং ডিস্ট্রিক্ট অফিসের সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বুঝতেই পারছেন, দেখতে হাতির শুঁড়ের মতো হওয়াতেই এমন নাম পেয়েছিল পাথরটি। তবে এটি অনেক দিন থেকেই ক্ষয়ের কারণে ঝুঁকিতে ছিল। ২০১০ সাল থেকে এই ঝুঁকির কারণে দর্শনার্থীদের এর কাছে যাওয়া বন্ধ করে দেওয়া হয়।
ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির ভূ-বিদ্যা বিভাগের অধ্যাপক শেন চুয়ান-চো তাইওয়ানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সিকে জানান, পাথরটির এভাবে বিধ্বস্ত হওয়াটা ‘স্বাভাবিক’। কারণ প্রতিনিয়ত সাগরের ঢেউ এবং বাতাসের আঘাত সহ্য করতে হচ্ছিল একে।
পাথরটির পাতলা খিলানাকার আকৃতি একে আরও বেশি নাজুক করে তুলেছিল।
তাইওয়ানের রাজধানী তাইপের উত্তর-পূর্বে অবস্থিত বিখ্যাত পর্যটন এলাকা জিওফেনের কিলোমিটার দশেক দূরে অবস্থিত সরু এক ফালি জমিতে ছিল অ্যালিফেন্ট রকটি।
এলিফ্যান্ট ট্রাঙ্ক রক তাইওয়ানের পাথুরে উত্তর উপকূলের একমাত্র প্রাকৃতিক বিস্ময় ছিল না যা নিয়ে ভূতাত্ত্বিকরা উদ্বিগ্ন। এহলিয়ো জিও পার্কের ‘কুইনস হেড’ পাথরটিও ধসের ঝুঁকিতে রয়েছে। ‘দীর্ঘ সরু গলাসহ রানি এলিজাবেথের আবক্ষ মূর্তির সঙ্গে মিল’ থাকায় এর এমন নামকরণ হয়েছে।
তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সির দেওয়া তথ্য বলছে পাথরটির পুরুত্ব এখন ১২০ সেন্টিমিটারের চেয়ে কম এবং প্রতি বছর আরও পাতলা হচ্ছে এটি।
মাল্টার গোজো দ্বীপে অতীতে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এখানকার বিখ্যাত চুনাপাথর ‘অ্যাজিওর উইন্ডো’, যেখানে গেম অব থ্রোনসের দৃশ্য চিত্রায়িত হয়, ২০১৭ সালে সাগরে ধসে পড়ে।
দুই বছর বাদে পাথরটি যেখানে ছিল সেখানেই একটি ইস্পাতের খিলানের মতো স্থাপনা তৈরির ঘোষণা দেয় মাল্টা সরকার। তবে সেটা আর আলোর মুখ দেখেনি।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
১ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
২ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৩ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে