অনলাইন প্ল্যাটফর্ম আগোডার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ভ্রমণ পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। অর্থাৎ ভ্রমণে যাওয়ার আগে এআই প্ল্যাটফর্মগুলো থেকে তথ্য নিয়ে তারপর ভ্রমণে যাওয়ার প্রবণতা বাড়ছে দিন দিন। এআইয়ের সহায়তা নিয়ে ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে ভিয়েতনামের ভ্রমণকারীরা।
ভিয়েতনামের নজিরবিহীন এআই ব্যবহার
আগোডার জরিপে দেখা গেছে, ৮১ শতাংশ ভিয়েতনামী উত্তরদাতা তাঁদের পরবর্তী ভ্রমণ পরিকল্পনায় এআই ব্যবহারের সম্ভাবনার কথা জানিয়েছেন। জরিপ করা এশিয়ার নয়টি বাজারের মধ্যে এটি সর্বোচ্চ হার। অর্থাৎ তাঁরা এআই তথ্যে আস্থা রাখছেন। এআইয়ের সরবরাহ করা তথ্যের ওপর আস্থা রাখেন ভিয়েতনামের ২৮ শতাংশ ভ্রমণকারী। তবে সেই জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশ উত্তরদাতা নিরপেক্ষ ছিলেন।
আর ১৩ শতাংশ উত্তরদাতা এআইয়ের সরবরাহ করা তথ্যে অবিশ্বাস প্রকাশ করেছেন। ভিয়েতনাম শীর্ষে থাকলেও সামগ্রিকভাবে এশীয় ভ্রমণকারীরা প্রযুক্তিনির্ভর সমাধানের দিকে ঝুঁকছেন। জরিপে দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ এশীয় ভ্রমণকারী ভবিষ্যতে ভ্রমণের পরিকল্পনায় এআই ব্যবহারে আগ্রহী।
জরিপটি ভিয়েতনামী ভ্রমণকারীদের কিছু বিশেষ প্রবণতা তুলে ধরেছে। সেগুলোর মধ্যে আছে—
সূত্র: আগোডা

কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
১২ মিনিট আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
১ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৬ ঘণ্টা আগে