
সম্প্রতি একটি নতুন এআই প্রযুক্তির মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রামে ভিডিও সম্পাদনাকে আরও সহজ এবং সৃজনশীল করে তোলার সুবিধা চালু করেছে মেটা। এই সুবিধার সাহায্যে ব্যবহারকারীরা প্রযুক্তিগত দক্ষতা না থাকলেও দ্রুত ও সহজে মানসম্পন্ন ভিডিও তৈরি করতে পারবেন।
মেটার ব্লগ পোস্টে জানানো হয়, নতুন এই ভিডিও সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে স্বল্প দৈর্ঘ্যের ভিডিওগুলো বিভিন্ন ধরনের নির্দেশনার মাধ্যমে সম্পাদনা করা যাবে। আগেই নির্ধারিত ৫০টির বেশি প্রম্পট থেকে পছন্দমতো একটি বেছে নিলে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে সেই অনুযায়ী ভিডিও সম্পাদিত হয়ে যাবে। ভিডিওর বিভিন্ন অংশ, পরিবেশ, রং কিংবা ব্যক্তির পোশাকের নকশা সহজে পরিবর্তন করা সম্ভব হবে। এর পাশাপাশি আলোর অবস্থা এবং ফোকাস পরিবর্তন করে নানা রকম লাইট ইফেক্টও তৈরি করা যাবে।
প্রাথমিকভাবে এই সুবিধা যুক্তরাষ্ট্রসহ মোট ১২টি দেশে চালু করা হয়েছে। মেটার তথ্য অনুযায়ী, এআই দিয়ে সম্পাদিত ভিডিও সরাসরি ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে।
এ ছাড়া মেটা এআই অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারকারীরা চাইলে তাদের ভিডিও ‘ডিসকভার’ ফিডেও প্রকাশ করতে পারবেন।
এই বছরের শেষের দিকে ব্যবহারকারীরা নির্ধারিত প্রম্পটের পাশাপাশি নিজস্ব প্রম্পট ব্যবহার করেও ভিডিও সম্পাদনা করতে পারবেন।
ফলে ভিডিও তৈরির ক্ষেত্রে কল্পনার দোরগোড়ায় আরও বিস্তৃতি আসবে।
সূত্র: মেটা ব্লগ

মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো নিজের প্রশংসা শুনতে পছন্দ করা। কিন্তু সত্য হলো, আপনার সীমাবদ্ধতাগুলো নিজের চেয়ে অন্যরা ভালো দেখতে পায়। তাই কখনো কখনো সমালোচনা হয় আপনাকে নিয়ে। এটি সহ্য করা বা অন্যের নেতিবাচক মন্তব্য গ্রহণ করা আমাদের অনেকের জন্যই কঠিন। কিন্তু কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে উন্নতির...
১১ ঘণ্টা আগে
বাদাম ভাজার আগে ধুয়ে নেওয়া অনেক সময় আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে। কিন্তু নিখুঁত মুচমুচে বাদাম পেতে এই একটি ধাপই গুরুত্বপূর্ণ। প্রতি ১০০ গ্রাম কাঁচা বাদামে রয়েছে প্রায় ৫৬৭ ক্যালরি। চর্বি ও ক্যালরি বেশি হওয়া সত্ত্বেও বাদাম ওজন বাড়াতে নয়, বরং কমাতে সাহায্য করে। চীনাবাদাম শুধু ভাজা হিসেবেই...
১৩ ঘণ্টা আগে
হেঁটে ভ্রমণ করার সিদ্ধান্তটা হঠাৎ নেওয়া নয়। এটি ছিল একধরনের প্রতিজ্ঞা—নিজেকে জানার, পৃথিবীকে ছুঁয়ে দেখার এবং মানুষকে কাছ থেকে বোঝার। আজকে যখন লিখছি, তখন ক্যালেন্ডারে মাসের নাম মার্চ। দেখতে দেখতে পৃথিবীর পথে পাথুরে বেড়ানোর ৭১৩তম দিন চলছে।
১৮ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে। মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া এই সামরিক সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই; তা বিশ্বের আকাশপথ ও পর্যটনব্যবস্থাকে এক নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিয়েছে।
১৯ ঘণ্টা আগে