হঠাৎ করেই মার্ক জাকারবার্গের মেটা কোম্পানির জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম উধাও হয়ে যাওয়ার দেড় ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে আবার সচল হয়েছে।
এর আগে রাত ৯টার দিকে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ করেন অসংখ্য ব্যবহারকারী। অনেকের ক্ষেত্রেই দেখা যায়, স্বয়ংক্রিয়ভাবেই ফেসবুক থেকে লগ–আউট হয়ে গেছেন তাঁরা। পাসওয়ার্ড দিয়েও আর প্রবেশ করা যাচ্ছে না।
প্রকৃত ঘটনা জানতে তাৎক্ষণিকভাবে গুগল করেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেখা গেছে, বিশ্বজুড়েই এই সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা। ‘ফেসবুকডাউন’ হ্যাশট্যাগে অসংখ্য অভিযোগ জানিয়েছেন এক্স ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে এই মাধ্যমটিতে ফেসবুক নিয়ে অনেককে ট্রল করতেও দেখা গেছে।
বাংলাদেশ সময় পৌনে ১০টার দিকে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন টুইট করে বলেন, ‘আমাদের সেবা নিয়ে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন— এ ব্যাপারে আমরা সচেতন। বর্তমানে আমরা এটি নিয়ে কাজ করছি।’
রাত সাড়ে ১০টার দিকে ফেসবুক ও ইনস্টাগ্রাম ফিরে আসার পর রাত ১১টা ১৯ মিনিটে অ্যান্ডি স্টোন আরেক টুইটে বলেন, ‘আজ একটি কারিগরি ইস্যু আমাদের পরিষেবাগুলোতে ব্যবহারকারীদের প্রবেশে সমস্যা সৃষ্টি করেছিল। যারা সমস্যায় পড়েছিলেন তাঁদের সবার জন্য যতো দ্রুত সম্ভব আমরা ইস্যুটির সমাধান করতে পেরেছি। যে কোনো সমস্যা হয়ে থাকলে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে