এবার ছাঁটাইয়ের পথে হাঁটছে পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। মোট ৭১৬ কর্মী ছাঁটাই করছে প্রতিষ্ঠানটি। লিংকডইনে এখন মোট কর্মী সংখ্যা ২০ হাজার। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি চীনের স্থানীয় খাতে নিজেদের কার্যক্রম বন্ধ করছে প্রতিষ্ঠানটি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লিংকডইনের প্রধান নির্বাহী রায়ান রোসলানস্কির একটি চিঠিতে বলেন, ‘এই পদক্ষেপটি প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সুবিন্যস্ত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।’ গত ছয় মাসে আমাজন, লিঙ্কডইনের মূল প্রতিষ্ঠান মাইক্রোসফট ও অ্যালফাবেটসহ অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেছে।
রোসলানস্কি আরও বলেন, ‘বাজার এবং গ্রাহকের চাহিদা আরও ওঠানামা করছে। এই উদীয়মান এবং বৃদ্ধির বাজারগুলোকে আরও কার্যকরভাবে পরিবেশন করার জন্য আমরা বিক্রেতাদের ব্যবহার প্রসারিত করছি।’
লিঙ্কডইনের একজন মুখপাত্র বলেন, ‘চীন কাজ করা প্রতিষ্ঠানগুলোকে দেশের বাইরে কর্মচারী নিয়োগ এবং প্রশিক্ষণ দিতে সহায়তা করতে দেশটিতে উপস্থিতি বজায় রাখবে প্ল্যাটফর্মটি।’ তবে চীনকেন্দ্রিক কার্যক্রম বন্ধ রাখবে প্রতিষ্ঠানটি।
এদিকে, এআইকে চাকরিপ্রার্থীদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট মালিকানাধীন পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। প্ল্যাটফর্মটিতে প্রার্থীদের চাকরি খুঁজে পেতে সাহায্য করবে এআই।
সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, লিংকডইনে চাকরিপ্রার্থীদের জন্য সঠিক সুযোগ খুঁজে বের করবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। চাকরিপ্রার্থী কোন চাকরির জন্য যোগ্য এবং কোন চাকরি তার জন্য উপযুক্ত— তার সন্ধান দেবে এআই। সম্প্রতি এমনই এআইভিত্তিক একটি ফিচার নিয়ে কাজ করছে প্ল্যাটফর্মটি।
লিংকডইনের নতুন এই ফিচারটি প্রার্থীদের নিজের বিষয়ে সঠিক বিবরণ লিখতে সাহায্য করবে যা তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে।
লিংকডইনের হেড অব কোর গ্রোথ ও সিনিয়র ডিরেক্টর ওরা লেভিট বলেন, ‘একটি জেনারেটিভ এআই-কে কাজে লাগিয়ে প্রার্থীর প্রোফাইল, নিয়োগকারীর প্রোফাইল, কাজের বিবরণ এবং কোম্পানির তথ্য থেকে একটি পারসোনালাইজড ড্রাফট মেসেজ তৈরি করেছি। যা প্রার্থীদের নিয়োগকর্তাদের সঙ্গে কথোপকথন শুরু করতে সাহায্য করবে।’

‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৩ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
৪ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
৪ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৮ ঘণ্টা আগে