
মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই এবার অডিওবুক শিল্পে প্রবেশ করছে। গত বৃহস্পতিবার কোম্পানি অডিওবুক প্ল্যাটফর্ম ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছে। তবে চুক্তির শর্ত এখনো প্রকাশ করা হয়নি।
এক বিবৃতিতে স্পটিফাইয়ের প্রধান গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা গুস্তাভ সোডারস্ট্রোম বলেছেন, ‘আমরা ফাইন্ডঅ্যাওয়ের টিম, সেরা মানের প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং শক্তিশালী অডিওবুক ক্যাটালগকে স্পটিফাইয়ের দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে একীভূত করতে যাচ্ছি। অডিওবুক জগতে বৈপ্লবিক পরিবর্তন আনার এই উদ্যোগে যুক্ত হয়ে আমরা উচ্ছ্বসিত, যেমনটি আমরা মিউজিক এবং পডকাস্টে বড় পরিবর্তন আনতে পেরেছিলাম।’
স্পটিফাইয়ের হিসাবে, অডিওবুকশিল্পে বিনিয়োগ ৩৩০ কোটি ডলার থেকে বেড়ে ২০২৭ সালের মধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই বিশাল সম্ভাবনাকে আগেভাগে ধরতেই ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা তারা করেছে।
তবে নতুন আঙ্গিকে এই অডিওবুক পণ্যটি কেমন হবে, সে ব্যাপারে স্পটিফাইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্পটিফাই শুধু বলেছে, ফরম্যাট, ডেলিভারি, ক্রিয়েটর টুলস এবং আরও অনেক কিছুতে উদ্ভাবনের পরিকল্পনা তাদের রয়েছে। এর আগে ২০২০ সালে অডিওবুকের দিকে কিছুটা ঝুঁকেছিল। উদাহরণ হিসেবে হ্যারি পটারের অডিওবুকের কথা উল্লেখ করা যেতে পারে। সেটিকে কণ্ঠ দিয়েছিলেন ডেনিয়েল র্যাডক্লিফ।
ফাইন্ডঅ্যাওয়ে ব্যবহারকারীদের কাছে সরাসরি বই বিক্রি করে না। পরিবর্তে তারা বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করে, তাদের অডিওবুকের একটি বড় ক্যাটালগে অ্যাকসেস দেয়। কোম্পানিটি দাবি করে, তাদের বিশ্বের বৃহত্তম ক্যাটালগ আছে। ফাইন্ডঅ্যাওয়ের অংশীদারদের মধ্যে রয়েছে-অ্যাপল, অডিবল, স্ক্রাইবড, গুগল, রাকুটেন কোবো এবং নুকের মতো প্রতিষ্ঠান।
স্পটিফাই বলছে, নিয়ন্ত্রকদের অনুমোদন পেলে বছরের শেষ নাগাদ অধিগ্রহণ চূড়ান্ত হবে।

‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৩ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
৩ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
৪ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৮ ঘণ্টা আগে