
রূপচর্চায় নারী-পুরুষের এখন সমান মনোযোগ। অধিকাংশ তরুণ এখন নিজেদের অ্যাপিয়ারেন্স নিয়ে সচেতন। বলা ভালো, ঈদ সামনে রেখে নারীদের মতো এখন পুরুষেরাও সেলফ গ্রুমিং করেন। তবে উৎসব থাকুক বা না থাকুক, যেকোনো রূপচর্চার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয় মেনে চললে কিংবা নিয়ম করে একটি বিউটি রুটিন অনুসরণ করলে ফলও পাওয়া যায় ভালো। ঈদ আসতে এখনো কয়েক দিন বাকি। এরই মধ্য়ে নিজের যত্ন নেওয়া শুরু করেছেন অনেকে। যাঁরা শুরু করেননি, তাঁরা দেখে নিন কী করা যায় পুরুষের রূপচর্চায়।

কসমেটোলজিস্ট ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহা বলেন, ‘নারীদের তুলনায় পুরুষের ত্বক ২০ থেকে ২৫ শতাংশ পুরু, তেলতেলে ভাবও বেশি। বেশি মাত্রায় তেলগ্রন্থি থাকা এবং নিয়মিত শেভ করার ফলে পুরুষদের ত্বকে পোরস বেশি হয়। ফলে পোরসে ঘাম, ময়লা জমে তাদের অ্যাকনে হওয়ার প্রবণতা বেশি থাকে। এর সঙ্গে যদি যুক্ত হয় মানসিক চাপ, তাহলে তো সমস্যা তিন-চার গুণ বেড়ে যায়।’
এ থেকে পরিত্রাণ পেতে ত্বক পরিষ্কার রাখার পরামর্শ দেন শোভন সাহা। তাঁর ভাষ্য, ‘এটি স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জরুরি ধাপ। মুখ পরিষ্কারের জন্য ভালো মানের ক্লিনজার এবং শরীরে সাবানের পরিবর্তে মাইল্ড শাওয়ার জেল ব্যবহার করা ভালো।’
পরিচ্ছন্নতার বাইরে যেসব পুরুষ অপেক্ষাকৃত বেশি রোদে ঘোরাঘুরি করেন বা বাইক ব্যবহার করেন, তাঁদের রোদে বেরোনোর আগে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন শোভন সাহা। সাধারণ ও শুষ্ক ত্বকের জন্য সানস্ক্রিন লোশন এবং যাঁদের ত্বক তেলতেলে, তাঁদের সানস্ক্রিন জেল ব্যবহার করার কথা বলেন তিনি।
ঈদ সামনে রেখে পুরুষেরা যেভাবে ত্বকের যত্ন নিতে পারেন—

তৈলাক্ত ত্বকের চাই বিশেষ যত্ন
যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের মুখে সহজে নোংরা, ধুলোবালি জমতে পারে। তাই মুখ থেকে তেল দূর করা প্রয়োজন। মুখ ধোয়ার পর অ্যাসট্রিনজেন্ট লোশন কটন বলে করে মুখে লাগিয়ে নিন। গোলাপজলের সঙ্গে সমপরিমাণ অ্যাসট্রিনজেন্ট টোনার মিশিয়ে মুখে কটন বল দিয়ে মুছে নিন। এ ছাড়া চন্দনের গুঁড়া গোলাপজলের সঙ্গে মিশিয়ে পেস্ট করেও মুখে লাগাতে পারেন। উপকার পাবেন। ব্ল্যাকহেডসের সমস্যা থেকে মুক্তি পেতে সপ্তাহে দুবার স্ক্রাব ব্যবহার করুন। রোমকূপ থেকে ময়লা বের করতে এবং মৃতকোষ দূর করতে স্ক্রাবের জুড়ি নেই।
শুষ্ক ত্বকের জন্য
যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা গোলাপজল, দুধ ও বেসন মেশানো প্যাক ব্যবহার করতে পারেন। প্রতিবার মুখ ধোয়ার পর অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।
ডিটক্সিফিকেশন জরুরি
বাইরে যতই রূপচর্চা করুন, ভেতর থেকে শরীর পরিষ্কার না রাখলে কোনো লাভ নেই বলে জানান শোভন সাহা। শরীর ডিটক্সিফাই করতে সারা দিনে ৬ থেকে ৮ গ্লাস পানি পান করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে লেবু ও মধু মেশানো পানি পান করতে হবে। এটি শরীর বিষমুক্ত রাখতে সহায়তা করে।
শেভিংয়ের আগে জেনে নিন
পুরুষদের গ্রুমিংয়ের ক্ষেত্রে শেভিং খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, শেভিং কীভাবে করবেন, সেদিকে নজর না দিলে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। শেভিংয়ের জন্য ক্রিমি, মাইল্ড প্রোডাক্ট ব্যবহার করুন। এটি দাড়ি নরম করে। ফলে শেভ করা সহজ হয়। শেভ করার আগে দাড়ি পানি দিয়ে ভিজিয়ে নিন। বেশির ভাগ আফটার শেভ লোশনে অ্যালকোহল থাকে। এগুলো আপনার মুখের ত্বক শুষ্ক করে দিতে পারে। তাই শেভিংয়ের পর ময়শ্চারাইজার মুখে লাগাতে ভুলবেন না। শেভিং ব্রাশ নরম দেখে কিনবেন। রেজর যেন ধারালো হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। শেভিংয়ের পর হালকা গরম পানি মুখ ধুয়ে নিন। তারপর ঠান্ডা পানি মুখে বুলিয়ে আফটার শেভ লোশন ও ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

মাথার ত্বকের যত্ন
মাথার ত্বক বা স্ক্যাল্পের সমস্যা বুঝে শ্যাম্পু বেছে নিতে হবে। খুশকি থাকলে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু, চুল পড়লে অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু বেছে নিন। এসব শ্যাম্পু এক দিন পরপর ব্যবহার করতে হবে। মাথার ত্বকে চুলকানি হলে লেমন গ্রাস, টি ট্রি, পেপারমিন্ট অয়েল ইত্যাদি ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। এগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে।
খেতে হবে পুষ্টিকর খাবার
শোভন সাহা বলেন, ‘শুধু শ্যাম্পু বা বিউটি প্রোডাক্ট ব্যবহার নয়, ত্বক ও চুল ভেতর থেকে ভালো রাখার জন্য যথাযথ ডায়েট জরুরি। চুলের যত্নের ক্ষেত্রে বায়োটিন বা ভিটামিন বি৭-এর গুরুত্ব অনেক। এটি চুল বাড়াতে এবং চুলের মূল উপাদান ক্যারাটিন সক্রিয় রাখার জন্য বিশেষভাবে সহায়ক। ডিম, মুরগির মাংস, মাছ, বাদাম, ব্রকলি, অ্যাভোকাডো, মিষ্টিআলু, টমেটো ইত্যাদি খাদ্যতালিকায় রাখতে হবে।’

দাম্পত্যজীবনের এক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অনেক যুগল এমন একপর্যায়ে পৌঁছান, যখন তাঁদের সন্তানেরা বড় হয়ে পড়াশোনা বা কাজের প্রয়োজনে ঘর ছেড়ে চলে যায়। মনোবিজ্ঞানের ভাষায় এই সময়টাকে বলা হয় ‘এম্পটি নেস্ট’ বা খালি বাসা। গত কয়েক দশকে বিশ্বজুড়ে একটি বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে—সন্তানেরা...
৭ ঘণ্টা আগে
ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য আমরা সাধারণত বাজারের নামীদামি ব্র্যান্ডের শ্যাম্পুর ওপর নির্ভর করি। কিন্তু অধিকাংশ বাণিজ্যিক শ্যাম্পুতে থাকে সালফেট, প্যারাবেন ও কৃত্রিম সুগন্ধি, যা দীর্ঘ মেয়াদে চুলের প্রাকৃতিক তেল কেড়ে নিয়ে চুল রুক্ষ ও প্রাণহীন করে ফেলে।
৯ ঘণ্টা আগে
একদিন ইফতারে আলুর চপের পরিবর্তে ব্রকলির পাকোড়া তৈরি করে দেখুন। খাবার টেবিলে এটিই হয়ে উঠবে মধ্যমণি। আপনাদের জন্য ব্রকলির পাকোড়ার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১১ ঘণ্টা আগে
ঈদের আনন্দ আর নতুন পোশাকের পূর্ণতা পায় একটি চমৎকার সুগন্ধির ছোঁয়ায়। তবে পারফিউমের বিশাল জগতে সঠিক সুগন্ধিটি খুঁজে পাওয়া নতুনদের জন্য কিছুটা কঠিন হতে পারে। পারফিউম কেবল একটি সুগন্ধি নয়, এটি আপনার ব্যক্তিত্ব ও রুচির প্রতিফলন। এবারের ঈদে নিজের জন্য বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য সেরা পারফিউমটি...
১২ ঘণ্টা আগে