
প্রশ্ন: আমার ত্বক তৈলাক্ত। মুখে ট্যালকম পাউডার এবং হালকা ময়শ্চারাইজার ছাড়া তেমন কিছুই ব্যবহার করি না। সব সময় মুখে দু-একটা ব্রণ থাকে। এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
রেহানা আক্তার, কেরানীগঞ্জ
উত্তর: আপনি যে কসমেটিক ব্যবহার করেন, তা মাসখানেক বন্ধ রেখে দেখুন উপকার হচ্ছে কি না। ট্যালকম পাউডার ব্যবহার করলে রাতে ঘুমানোর আগে অবশ্যই মেকআপ রিমুভার দিয়ে পরিষ্কারের পর ফেসওয়াশ ব্যবহার করবেন। বায়োহাইড্রা ট্রিটমেন্ট ফর একনে সার্ভিসটি নিলে ভালো উপকার পাবেন।
প্রশ্ন: আমার নখ খুব পাতলা। কিছুদিন পরই কোনো না কোনো নখ ভেঙে যায়। নখ ভাঙার প্রবণতা কমাতে ঘরোয়া কী উপায় রয়েছে, তা জানালে উপকৃত হব।
পিয়ালি রহমান, সিরাজগঞ্জ
উত্তর: রাতে ঘুমাতে যাওয়ার আগে নখে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। ক্লিনিক্যাল অয়েল ট্রিটমেন্টের প্রয়োজন আছে কি না, তা বুঝতে অবশ্যই একজন প্রফেশনাল বিউটি এক্সপার্টের পরামর্শ নিলে আশা করি উপকার পাবেন।
প্রশ্ন: আমার ত্বক শুষ্ক। কোন ধরনের সাবান ব্যবহার করলে ত্বক ভালো থাকবে?
দিলারা জাহান, নারায়ণগঞ্জ
উত্তর: শুষ্ক ত্বকে সাবান ব্যবহার না করে ময়শ্চারাইজারযুক্ত বডি ওয়াশ ও ফেস ক্লিনজার ব্যবহার করা নিরাপদ। সপ্তাহে এক দিন টক দই, ডালের বেসন, মধু ও কমলার রস মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে মেখে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতেও সাবানের কাজ হবে।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট ও স্বত্বাধিকারী শোভন মেকওভার

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৭ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
৮ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
৯ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১২ ঘণ্টা আগে