
প্রশ্ন: গরমে মেকআপ দীর্ঘস্থায়ী করার উপায় জানতে চাই। যত হালকা মেকআপই করি না কেন, বাসা থেকে বের হলেই ঘেমে গলে যায়। আমার ত্বকে প্রচুর মরা কোষ জন্মায়। ফলে মেকআপ করার পর চিবুক, নাকের দুই পাশে ও গালের কোথাও কোথাও সাদা চামড়া ভেসে ওঠে। কী করতে পারি? ঝুমা রায়, ঢাকা
উত্তর: মেকআপ করার আগে ত্বক প্রস্তুত করে নেওয়াটা জরুরি। মরা কোষ পরিষ্কার না করে মেকআপ করলে তা ভালোভাবে বসে না। তাই মেকআপের আগে ত্বকের মরা কোষ ঝরিয়ে ফেলতে হবে। এর জন্য প্রথমে ত্বকের উপযোগী ক্লিনজার দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে। এরপর প্রয়োজনমতো চিনির সঙ্গে নারকেল বা অলিভ অয়েল মিশিয়ে ত্বকে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে চিনি গলে না যাওয়া পর্যন্ত। তারপর মুখ ধুয়ে তোয়ালে চেপে মুছে নিতে হবে। খুব ভালো হয় যদি পাঁচ মিনিট গরম পানির ভাপ নেওয়া যায়। তাহলে ত্বকের উপরিভাগ নরম হবে এবং রোমকূপ খুলে যাবে। ভাপ নেওয়ার পর ত্বকের উপযোগী কোনো প্যাক লাগাতে পারেন। প্যাক তোলার পর বেশি করে পানির ঝাপটা দিন। মুখ মুছে অন্তত ৩ মিনিট বরফ ঘষুন পুরো মুখে। এতে খুলে যাওয়া রোমকূপ বন্ধ হবে এবং ত্বকে মেকআপ ভালোভাবে বসবে। এতে দীর্ঘক্ষণ মেকআপ ঠিক থাকবে। বরফ ঘষে নেওয়ার পর মুখ মুছে ভালো কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। এরপর ত্বক তৈরি হবে মেকআপের জন্য।
পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৩ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৪ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৯ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২১ ঘণ্টা আগে