সুন্দর ত্বকের রহস্য কী জানতে চাইলে কারিনা কাপুর একবাক্যেই বলেন, ‘জিনগত কারণেই ত্বক সুন্দর।’ তাই বলে কথা তো এখানেই শেষ করা যায় না। অনেকেই নানান সূত্র থেকে বলেন, টক দই আর আমন্ড তেলের মিশ্রণ ব্যবহারেই তাঁর ত্বক পেলব থাকে। অনেকে আবার বলেন, মধুর পুরু পরত মুখে লাগিয়ে রাখেন কারিনা। এটাই তাঁর কাছে সেরা ক্লিনজার। কিন্তু আদতে কারিনা ত্বকের দেখভাল করেন কী করে? সম্প্রতি ভোগ ম্যাগাজিনের একটি ফিচারে কারিনার রূপ রহস্যের উদ্ঘাটন হয়েছে।সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ক্রু’র সেটে কারিনা কাপুর মুখে ভেজা টিস্যু ছড়িয়ে বসে ছিলেন। আর সেই ছবিটি আবার তাঁর ইনস্টাগ্রামেও পোস্ট হয়েছে পরে। এই ভেজা টিস্য়ুর রহস্যটা কী? এমন প্রশ্নের উত্তরে জানা যায়, মেকআপের আগে ত্বক প্রস্তুত করতে, ত্বক হাউড্রেটেড রাখতে এবং ত্বকের ক্লান্তি কাটাতেই এই পথ বেছে নেন কারিনা। যেটাকে তিনি ‘মিনি স্পা’ বলে উল্লেখ করতে ভালোবাসেন। কিন্তু এই ভেজা টিস্য়ুর বাইরে ত্বকের সৌন্দর্যের জন্য আর কী কী করেন বেবো? জেনে নেওয়া যাক,
মুখের ফোলাভাব, রোদে পোড়া দাগ, ত্বকের জ্বালাপোড়া দূর করতে মুখে বরফ থেরাপি নেন কারিনা। তা ছাড়া মুখে বরফ ঘষে নিলে মেকআপও খুব সুন্দর ত্বকে বসে যায়।
মুখের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত ম্যাসাজ করেন কারিনা কাপুর। জেড রোলার, গুয়াশা ইত্যাদি যন্ত্র তো বটেই, আঙুলের সাহায্য়েও ত্বক ম্যাসাজ করেন তিনি। মেকআপ নেওয়ার আগে ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে আঙুলের সাহায্য়ে ম্যাসাজ করেন। এতে মুখের ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে ও লালচে ভাব থাকলে কমে যায়।কীভাবে মনপ্রাণ দিয়ে ব্যায়াম করতে হয়, তা বেবোর চেয়ে ভালো আর কে জানে? শরীর ফিট রাখতে ও মন ভালো রাখতে যোগব্যায়াম করেন তিনি।যোগব্যায়াম ত্বকের বিষাক্ত পদার্থ বের করে দেয়। ইনস্টাগ্রামের একটি পোস্টে বেবো লেখেন, ‘পুরো পৃথিবীটাই তো ইয়োগা ম্যাট!’

আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৮ মিনিট আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
২ ঘণ্টা আগে