
শীতে শুষ্ক এবং গরমকালে তেলতেলে থাকা ত্বকে ব্রণের সমস্যায় কী করবেন?
উত্তর: বায়োহাইড্রা ট্রিটমেন্ট ফর একনি নিতে হবে বিউটি ক্লিনিক থেকে। একজন অভিজ্ঞ কসমেটোলজিস্টের সঙ্গে পরামর্শ করে সঠিক কসমেটিক ব্যবহার করতে হবে।
নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহারের পরও মাথার ত্বক পাতলাভাবে উঠতে শুরু করলে কী করবেন?
উত্তর: এটা খুব সম্ভবত খুশকির সমস্যা। এর জন্য আপনাকে অবশ্যই একজন কসমেটোলজিস্ট বা ডার্মাটোলজিস্ট দেখাতে হবে। তবে যদি কেউ বিউটি ট্রিটমেন্ট করতে চান, তাহলে সেভাবে এগোতে হবে। আর যদি চিকিৎসকের পরামর্শ চান, তাহলে তার জন্য পদ্ধতি অন্য। এমন কোনো ঘরোয়া পদ্ধতি নেই, যার মাধ্যমে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তবে মাথার শুষ্ক ত্বকের জন্য বিশেষ ধরনের শ্যাম্পু ও কন্ডিশনার পাওয়া যায়। বিশেষজ্ঞের পরামর্শে সেগুলোর কোনো একটি চাইলে কিছুদিন ব্যবহার করে দেখতে পারেন।
পরামর্শ দিয়েছেন
শোভন সাহা
কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: aj@ajkerpatrika.com

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৩ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৪ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৯ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২১ ঘণ্টা আগে