
শরীরচর্চা না করেই কি ওজন কমানো সম্ভব? বলিউড তারকা বিদ্যা বালান তো বলছেন, ‘সম্ভব’। যেভাবে কড়া ডায়েট আর কঠোর শরীরচর্চা করার বিষয়ে বলিপাড়ার নায়ক–নায়িকাদের সুনাম রয়েছে, সেখানে বিদ্য়া ওজন কমানোর জন্য ব্যায়ামই করেন না! অবাক করা ব্যাপার না?
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বিদ্য়া বালান জানান, জিমে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েও কোনো লাভ নেই, যদি খাদ্যাভাসে ঝামেলা থাকে। তাঁর বেলাতেও এমনটাই হয়েছিল বলে জানান তিনি। স্বাস্থ্যকর খাবার তো অনেক আছে, কিন্তু সব স্বাস্থ্যকর খাবার সবার জন্য উপযোগী নয়, এটাও বোঝা প্রয়োজন।
বলিপাড়ায় ‘ফ্যাট গার্ল’ হিসেবে পরিচিত এই মিষ্টি মেয়ে কী করে ওজন কমালেন তাহলে? খুব ভালো খাদ্যাভ্যাস ও ব্যায়াম করার পরও যখন লক্ষণীয় ফল পাচ্ছিলেন না, তখন গত বছর চেন্নাইয়ের ‘আমুরা হেলথ’ নামের একটি পুষ্টিবিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। তখন বিশেষজ্ঞরা জানান, চর্বির কারণে নয়, বরং প্রদাহের কারণে তিনি মুটিয়ে যাচ্ছেন। এরপর তারা বিদ্যা বালানকে একটি ডায়েট চার্ট করে দেয়, যাতে শরীরে প্রদাহ সৃষ্টি না হয়।

যেখানে নিরামিষাশী বিদ্যা বুঝতেই পারছিলেন না, এত স্বাস্থ্যকর জীবনযাপন করার পরও কেন মুটিয়ে যাচ্ছেন, সেখানে বিশেষজ্ঞরা জানান, পালংশাক আর লাউ খাওয়ার কারণে তাঁর শরীরে প্রদাহ সৃষ্টি হচ্ছে। ফলে তিনি মুটিয়ে যাচ্ছেন। অথচ বিশেষজ্ঞরা বলার আগে তিনি জানতেনই না, এই দুটি খাবার তাঁর শরীরের জন্য ক্ষতিকর।

বিদ্যা বালান বলেন, ‘আমরা ভাবি, শাকসবজি মানেই তা আমাদের শরীরের জন্য উপকারী। কিন্তু না, বুঝতে হবে, আপনার জন্য কোনটি ভালো, আর কোনটি তা নয়। যে ফল, শাক বা সবজি অন্য কারও শরীরের জন্য উপকারী, সেটা আপনার ক্ষেত্রেও ভালো হবে, এমন কোনো কথা নেই।

সম্প্রতি ভারতের ‘দ্য পিকক’ ম্যাগাজিনে বিদ্যা বালানকে দেখা গেছে নতুন রূপে। বিদ্যার নতুন এই ফটোশুট ম্যাগাজিনের কভারের জন্য করা। বিদ্যা বালানের এই ফটোশুটের ছবি প্রকাশের পর সামাজিক মাধ্যমে সাড়া পড়েছে। তাঁর নতুন হেয়ারস্টাইল, গ্ল্যামারাস লুক ও অনবদ্য পোশাক নির্বাচন তাঁকে একেবারে ভিন্নমাত্রায় উপস্থাপন করেছে।

ফটোশুটে বিদ্যাকে দেখা যায় দুটি পোশাকে। একটি ছিল ফ্ল্যামিঙ্গো গোলাপি রঙের ঝলমলে গাউন, অপরটি ছিল সিলভার রঙের ফ্লোর টাচ গাউন। দুটি পোশাকেই ব্যবহার করা হয়েছে সিকুইন ও বিডস। সফট গ্ল্যাম লুকে তাঁকে মোহনীয় লাগছিল। ছবিগুলোই যেন বলছিল, বিদ্যার এই নতুন লুক কেবল ফ্যাশন নয়, এটি নিজের প্রতি ভালোবাসা ও আত্মবিশ্বাসের প্রতীক।
সূত্র: হিন্দুস্তান টাইমস ও অন্যান্য

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৮ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৯ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৯ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১০ ঘণ্টা আগে