সারা সপ্তাহ অফিস করে ছুটির দিনে রান্নাঘরে বেশি সময় কাটাতে মন চাইছে না? ইচ্ছাকেই না হয় এবার গুরুত্ব দিলেন। ছুটির দিনে গরম ভাতের সঙ্গে হালকা একটা তরকারি হলেই যথেষ্ট। রেঁধে ফেলুন দেশি কই মাছ। কীভাবে রাঁধবেন তাই বলে দিচ্ছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
দেশি কই মাছ ৬টি, আলু ২টি, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুন বাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া এক চা-চামচ করে, জিরা গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ পাঁচ-ছয়টি, ধনেপাতাকুচি দুই টেবিল চামচ, লেবুর রস এক চা-চামচ এবং সয়াবিন তেল ৪ টেবিল চামচ।
প্রণালি
লবণ, হলুদ ও লেবুর রস মেখে মাছ আধা ঘণ্টা রেখে দিন। এরপর ফ্রাইপ্যানে তেল গরম করে লালচে করে ভেজে তুলে নিন। এই তেলে মোটা কুচি করা আলু, লবণ ও হলুদ মেখে বাদামি করে ভেজে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া, লবণ এবং সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। এরপর আলু দিয়ে আবার কষিয়ে পরিমাণমতো ঝোলের পানি দিন। ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে ঢেকে দিন পাঁচ-সাত মিনিটের জন্য। পরে কাঁচা মরিচ, ধনেপাতাকুচি ও জিরা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে দুই-তিন মিনিট রান্না করে লবণ চেখে নামিয়ে নিন।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
১ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
২ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৩ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে