
বাজারে এখন পাকা আমের ছড়াছড়ি। তাই এই চেনা আম দিয়েই যদি তৈরি করে নেওয়া যায় একদম অন্য রকম, চটপটে আর রিফ্রেশিং কিছু? পাকা আমের মিষ্টি স্বাদ, সঙ্গে লেবুর টক, কমলার রিফ্রেশিং জুস আর হালকা মরিচের ঝাল! সব মিলিয়ে চুমুকেই মন ভালো করে দেওয়ার মতো এক পানীয়ের নাম চিলি লাইম ম্যাঙ্গো। মেক্সিকান এই পানীয়টি বানানো খুবই সোজা। খেলার উত্তাপে এটি আপনাকে দেবে একদম অন্য রকম স্বস্তি!
দুজনের জন্য এই পানীয় তৈরি করতে লাগবে কিউব করে কাটা, প্রায় ১ কাপ পরিমাণ ১টি পাকা আম, ১ কাপ কমলার জুস, ১ আউন্স মতো ছোট লেবুর রস, সমপরিমাণ অরেঞ্জ লিকার, ব্রাউন সুগার সিরাপ বা মধু ১ থেকে ৩ টেবিল চামচ।
এক টুকরো লেবু, ১ চা-চামচ মরিচগুঁড়া, আর পরিমাণমতো সামুদ্রিক লবণ।

সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করুন। প্রথমে একটি ব্লেন্ডারে আমের টুকরো, কমলার জুস, লেবুর রস, অরেঞ্জ লিকার ও সিরাপ নিন। এবার একদম মসৃণ ও ক্রিমি হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। এই মিশ্রণ আপনি ঠান্ডা পান করতে চাইলে ব্লেন্ড করার সময় এক মুঠো বরফকুচি দিয়ে দিন। গ্লাস সাজানোর জন্য একটি ছোট প্লেটে মরিচগুঁড়া আর লবণ মিশিয়ে রাখুন। এবার পরিবেশন করার গ্লাসের কিনারায় লেবুর টুকরো ঘষে নিন এবং গ্লাসটি উল্টো করে মরিচ-লবণের মিশ্রণে ডুবিয়ে নিন। ব্যস, দারুণ একটা চিলি-সল্ট রিম তৈরি! গ্লাসে বড় এক টুকরো বরফ বা কয়েকটি ছোট বরফকুচি দিন। এবার ব্লেন্ড করা ঠান্ডা মিশ্রণটি ঢেলে দিন। এরপর ওপরে একটি লেবুর টুকরো গেঁথে দিলেই তৈরি আপনার চিলি লাইম ম্যাঙ্গো!
স্বাদের পাশাপাশি এই পানীয় শরীরের জন্য দারুণ উপকারী। কারণ—
সূত্র: মিনিমালিস্ট বেকার

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৭ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
৮ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
৯ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১২ ঘণ্টা আগে