এখন প্রায় সবার ঘরে পাকা আম দিয়ে নানা ধরনের খাবার তৈরি করা হচ্ছে। এবার এই আম দিয়েই তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের একটি খাবার। আপনাদের জন্য ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
পাউরুটি ৩ স্লাইস, টক দই আধা কাপ, লবণ সামান্য, গোলমরিচের গুঁড়া সামান্য, বাটার ৩ চা-চামচ, ২ থেকে ৩টি কাঁচা মরিচের কুচি, ক্যাপসিকাম কুচি ১ চা-চামচ, ২টি পাকা আম টুকরো করে কাটা, ১ টেবিল চামচ মধু।
বাটারে পাউরুটির স্লাইসগুলো হালকা বাদামি করে টোস্ট করে নিন। টক দইয়ের সঙ্গে লবণ, গোলমরিচের গুঁড়া, ক্যাপসিকাম কুচি, কাঁচা মরিচের কুচি মিশিয়ে রুটির ওপরে ছড়িয়ে দিন। এর ওপরে আমের টুকরো এবং সব শেষে মধু ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

শুধু ফুটবল নয়, আর্জেন্টিনার খাবারের প্রেমে পড়ে যায় পৃথিবীর খাদ্যরসিকেরা। নরম স্টেক থেকে ক্যারামেল ভরা কুকি, খাদ্যপ্রেমীদের জন্য আর্জেন্টিনা এক স্বপ্নের দেশ। জেনে নিন, আর্জেন্টিনায় গেলে যে কটি খাবার চেখে দেখতে হবে, সেগুলোর প্রাথমিক তথ্য। এসব খাবারের মধ্যে আছে পাতাগোনিয়ান ল্যাম্ব বা ভেড়ার মাংস...
৪ ঘণ্টা আগে
পাঁচটি সোনালি ট্রফি আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বকাঁপানো ফুটবল কিংবদন্তি—এই এক কথাতেই বোঝানো হয় বিশ্বকাপের চিরচেনা এক দল ব্রাজিলকে। পর্দার আড়ালে তাদের স্পোর্টস সায়েন্টিস্ট এবং কোচিং স্টাফরা খেলোয়াড়দের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করতে ব্যবহার করছেন সর্বাধুনিক ওয়ারঅ্যাবল টেকনোলজি বা পরিধানযোগ্য...
৭ ঘণ্টা আগে
রিকশার হুড খুলে প্রিয় মানুষটির সঙ্গে বর্ষার প্রথম বৃষ্টিতেই শুধু নয়, বৃষ্টি হলেই আপনি ভিজতে ভালোবাসেন। এই আনন্দের ফাঁকে কিন্তু বৃষ্টির পানি লেগে ক্ষতিগ্রস্ত চুল। নষ্ট হচ্ছে এর ঝরঝরে ভাব। আবার এই মৌসুমেই মাথার ত্বকে খুশকি হয় সবচেয়ে বেশি। তাই বলে কি আর বৃষ্টিতে ভিজবেন না! এ ক্ষেত্রে চুলের একটু...
১৩ ঘণ্টা আগে
আজ ১৫ জুন, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। প্রবীণদের প্রতি সহিংসতা, অবহেলা, বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রতিবছর জাতিসংঘ ঘোষিত দিবসটি পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে প্রতি ছয়জন বয়স্ক...
১ দিন আগে