উপকরণ
পোলাও চাল ১ কাপ, দুধ ৪ লিটার, খেজুরের গুড় পরিমাণমতো বা স্বাদ অনুয়ায়ী, এলাচি কয়েকটি, দারুচিনি ১-২টি, এভাপোরেটেড মিল্ক আধা ক্যান বা আরেকটু বেশি।
প্রণালি
প্রথমে চাল ভিজিয়ে রাখতে হবে। অন্য একটি পাত্রে দুধ ও আধা ক্যান এভাপোরেটেড মিল্ক ফুটিয়ে নিন। দুধের মধ্যে এলাচি ও দারুচিনি দিয়ে দেবেন। দুধ জ্বাল দিয়ে একটু ঘন করে নিন।
তারপর ভিজিয়ে রাখা চাল দুবার ব্লেন্ডারে ঘুরিয়ে আধভাঙা করে নিতে হবে। চালের পানি ঝরিয়ে ফুটন্ত দুধে ছেড়ে দিন। সেদ্ধ হওয়া পর্যন্ত জ্বাল দিতে থাকুন। চাল ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে পরিমাণমতো খেজুরের গুড় দিয়ে দিন। ১০ মিনিটের মতো হালকা আঁচে জ্বাল দিন। মনে রাখতে হবে, এই ১০ মিনিট একটু পরপর নেড়ে দিতে হবে, যাতে পাতিলের তলায় পায়েস লেগে না যায়। ঘন হয়ে গেলে নামিয়ে পছন্দমতো বাদাম, কিশমিশ দিয়ে গার্নিশ করে পরিবেশন করতে পারেন। এই গরমে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে সুস্বাদু লাগবে।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৮ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৯ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১০ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১০ ঘণ্টা আগে