ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
মাখা সালাদ

উপকরণ
আনারস ১টি, পেয়ারা ১টি, শাকালু ২টি, গাজর ১টি, কাঁচা কলা ১টি, তেঁতুল পরিমাণমতো, কাঁচা মরিচ ৪টি, ভাজা শুকনো মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, বিট লবণ ১ চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো, পুদিনাপাতা কুচি ৪ টেবিল চামচ।
প্রণালি
আনারস, শাকালু, গাজর, কাঁচা কলা, খোসা ফেলে টুকরা করে কেটে নিন। এবার পেয়ারা খোসাসহ বিচি ছাড়া একই নিয়মে কেটে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মেখে নিলেই তৈরি হয়ে যাবে হরেক স্বাদের মাখা সালাদ।
ঝাল-মিষ্টি সালাদ

উপকরণ
আনারস ২টি, চিনি আধা কাপ, শুকনো মরিচ ভাজা গুঁড়া ১ টেবিল চামচ, বিট লবণ ১ চা-চামচ, সরিষা বাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ।
প্রণালি
আনারস কেটে ধুয়ে নিন। এবার একটি বাঁটিতে সব উপকরণ একসঙ্গে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আনারসের ঝাল-মিষ্টি সালাদ। এই সালাদ ইচ্ছা হলে নরমাল ফ্রিজে রাখতে পারেন।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে