উন্নত বিশ্বে এখন ভেগান খাবার জনপ্রিয় হচ্ছে। কিন্তু মানুষ মাংসের স্বাদ গ্রহণ থেকে নিজেদের বঞ্চিত করতে চায় না। ফলে মাংসের স্বাদ পেতে বিকল্প অনেক কিছুই এখন বাজারে মিলছে। ল্যাবরেটরিতে তৈরি মাংসের বার্গারও মিলছে বাজারে। আরেকটি নিরামিষ, তবে মাংসের স্বাদের খাবার পশ্চিমে জনপ্রিয় হচ্ছে—সেটি হলো জ্যাকফ্রুট উইংস। এটি যে চিকেন উইংসের বিকল্প তা আর না বললেও চলে!
ব্রিটেনের বাজারে ২০২২ সাল থেকেই সুপার মার্কেটের তাকে শোভা পাচ্ছে এই জ্যাকফ্রুট উইংস। আক্ষরিক অর্থেই এটি কাঁঠালের তৈরি। আর এটি বানানোও হয় এমনভাবে যেন চিবানোর সময় সত্যিকার হাড়–মাংসের অনুভূতি দেয়। এটি ক্রমেই জনপ্রিয় স্ট্রিট ফুডে পরিণত হচ্ছে।
উদ্ভিদভিত্তিক স্ট্রিট ফুড ব্র্যান্ড বিফস প্ল্যান্ট শেক প্রথম বিশেষ রেসিপির জ্যাকফ্রুট উইংস বাজারে আনে। তাদের রেসিপির মধ্যে রয়েছে: খোসা ছাড়ানো আখের টুকরার ওপর কাঁঠাল, মাশরুম, গাজর এবং একটি গোপন ভেষজ এবং মসলার মিশ্রণ। একজনের জন্য চার পিসের এক প্যাকেটের দাম সাড়ে ৪ পাউন্ড। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় ৬৭০ টাকার বেশি!
কাটা আখের ওপর এমনভাবে কাঁঠালের কিমা এবং ব্রেডক্রাম্বের খাস্তা মিশিয়ে ডুবো তেলে ভাজা হয়, কামড় দিলে চিকেন উইংসের মতোই অনুভূতি হয়।
অনেকে বলছেন, জ্যাকফ্রুট উইংস ঐতিহ্যবাহী চিকেন উইংসের বাজারে অনেকখানি ভাগ বসাতে পারত, কিন্তু দাম একটু বেশি। তবে ভেগান পণ্যের ব্যবসায়ীদের যুক্তি আলাদা। তাঁরা বলেন, এমন পণ্যের ব্যবসা তাঁরা করতে চান শুধু মানবজাতিকে নয়, এই পৃথিবী নামক গ্রহকেই রক্ষা করবে। তাঁরা সম্পূর্ণ উদ্ভিদভিত্তিক খাবারের মধ্যেই মাংসের স্বাদ, অভিজ্ঞতা এবং সেই সঙ্গে প্রয়োজনীয় পুষ্টি দিতে চান। এই কারণেই তাঁরা ভেগান পণ্যের দাম একটি বেশি রাখেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এই জ্যাকফ্রুট উইংসের স্বাদ নিয়ে এক সাংবাদিকের সঙ্গে বলেছিল। সাংবাদিক এলেন কফলান জ্যাকফ্রুট উইংসের স্বাদ পরীক্ষা বলেছেন, ঠিক মুরগির মতোই স্বাদ। এটি সম্ভবত একটি ভালো জিনিস যে এটি ভেগান এবং মাংস ভক্ষণকারী উভয়ই মজা করে খেতে পারেন।
কাঁচা কাঁঠাল রান্না করলে মুরগির মাংসের মতোই দেখায়। আর রান্নার সময় মাংসের মতো একই মসলা এতে ব্যবহৃত হয়। এর আসল স্বাদ পেতে চাইলে খেতে হয় বার্গার বা চিপোটল বারবিকিউ সস সহযোগে।
আর এটি তৈরি করাও সহজ। বাজার থেকে কেনা ফ্রোজেন জ্যাকফ্রুট উইংস ঘরে ওভেনে মাত্র ২০ মিনিট গরম করলেই মুচমুচে হয়।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া বা স্মৃতিভ্রংশ রোধ করার কোনো জাদুকরি ওষুধ না থাকলেও সঠিক খাদ্যাভ্যাস আপনার মস্তিষ্ককে দীর্ঘ সময় সচল ও তীক্ষ্ণ রাখতে পারে। বিশেষ করে রমজান মাসে দীর্ঘ সময় সিয়াম সাধনার পর ইফতার ও সেহরিতে এমন কিছু খাবার নির্বাচন করা জরুরি, যা মস্তিষ্কের...
২ ঘণ্টা আগে
‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৬ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
৭ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
৭ ঘণ্টা আগে