ঈদে প্রায় প্রতিটি বাড়িতে রান্না হবে পোলাও। সাধারণ পোলাও না রেঁধে এবার রান্না করতে পারেন জাফরানি পোলাও। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
পোলাওয়ের চাল ১ কেজি, জাফরান সামান্য, সয়াবিন তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, এলাচি ও দারুচিনি ২ থেকে ৩টি করে, কাজুবাদাম, কিশমিশ ৫ থেকে ৬টি করে, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ।
প্রণালি
চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। হাঁড়িতে তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে আদা ও রসুনবাটা, লবণ, এলাচি ও দারুচিনি দু-এক মিনিট ভেজে পানি দিন দেড় লিটার। পানি ফুটে উঠলে গুঁড়া দুধ দিন। পরে ধুয়ে রাখা চাল দিয়ে ঢাকনাসহ রান্না করুন ১০ মিনিট। তারপর জাফরান গোলানো পানি, কাজুবাদাম, কিশমিশ দিয়ে ঢাকনাসহ দমে রাখুন আরও ১৫ মিনিট। শেষে ঘি দিয়ে নামিয়ে নিন। এবার সার্ভিং ডিশে জাফরানি পোলাও পরিবেশন করুন।

এই ঈদে সেমাই খাওয়া হবে, সেটাই স্বাভাবিক। তবে প্রথাগতভাবে সেমাই রান্না না করে এবার আনুন খানিক বৈচিত্র্য। রান্না করতে পারেন নবানি সেমই। এবার ঈদে যাঁরা প্রথমবার নবাবি সেমাই রান্নার কথা ভাবছেন, তাঁরা দেখে নিতে পারেন এই রেসিপি। আপনাদের জন্য নবাবি সেমাইয়ের রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী...
৭ ঘণ্টা আগে
শুভ্র মেঘের ভেলা উড়ে যায় আপন গতিতে। কখনো আবার কালো মেঘরাশি জমাট বেঁধে থাকে দূর আকাশে। দৃষ্টির সীমায় ধরা পাহাড়ের ঢেউ। ঝিরঝির বাতাসের আলিঙ্গন। অপার্থিব সৌন্দর্যের সূর্যোদয়ের নান্দনিক দৃশ্য দেখার ফাঁকে, হঠাৎ মেঘের আবরণে শরীর ঢেকে যাওয়া—এমনই সব নয়নাভিরাম দৃশ্যের সাক্ষী হয়ে এলাম...
১৬ ঘণ্টা আগে
চারদিকে সবুজ পাহাড়, মাঝখানে আঁকাবাঁকা পিচ ঢালা সড়ক, ঝরনা, ঐতিহ্যবাহী খাবার, মেঘের খেলা; ভ্রমণপিয়াসি প্রকৃতিপ্রেমীদের কাছে এ সময়ের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হতে পারে পাহাড়ের রানি হিসেবে খ্যাত খাগড়াছড়ি।
১৭ ঘণ্টা আগে
পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ এখন শহরে বাস করে। প্রকৃতির সঙ্গে আমাদের যোগাযোগ আগের যেকোনো সময়ের চেয়ে কম। এমনটাই বিশ্বাস করেন লুসি শেফার্ড। চ্যানেল ফোরের নতুন অ্যাডভেঞ্চার সিরিজ ‘সিক্রেট আমাজন: ইনটু দ্য ওয়াইল্ড’-এর লুসি আমাদের নিয়ে গেছেন পৃথিবীর শেষ অক্ষত বনাঞ্চলগুলোর একটিতে। তার নাম আমাজন রেইনফরেস্ট।
১৮ ঘণ্টা আগে