পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ এখন শহরে বাস করে। প্রকৃতির সঙ্গে আমাদের যোগাযোগ আগের যেকোনো সময়ের চেয়ে কম। এমনটাই বিশ্বাস করেন লুসি শেফার্ড। চ্যানেল ফোরের নতুন অ্যাডভেঞ্চার সিরিজ ‘সিক্রেট আমাজন: ইনটু দ্য ওয়াইল্ড’-এর লুসি আমাদের নিয়ে গেছেন পৃথিবীর শেষ অক্ষত বনাঞ্চলগুলোর একটিতে। তার নাম আমাজন রেইনফরেস্ট।
লুসির এই যাত্রা এক দিনের নয়, মাত্র পনেরো বছর বয়সে স্কটল্যান্ডের এক সারভাইভাল কোর্স থেকে তাঁর অভিযাত্রী জীবনের শুরু। লুসি মাত্র ২৩ বছর বয়সে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। গায়ানার কানুকু পর্বতমালায় ৫০০ কিলোমিটারের এক দীর্ঘ এবং বিপজ্জনক পথ পাড়ি দিয়ে তিনি গড়েন নতুন ইতিহাস। বর্তমানে লুসি আমাজন রেইনফরেস্ট থেকে শুরু করে মেরু অঞ্চল পর্যন্ত বিশ্বের অত্যন্ত দুর্গম পরিবেশে দীর্ঘ পদযাত্রা বা অভিযান পরিচালনা করেন। সেখানে কাজ করেন আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে।
অজানা আমাজনের টানে
আধুনিক সুযোগ-সুবিধার এই যুগে আমাজনের মতো দুর্গম জায়গায় কেউ নিজেকে সঁপে দিতে কেন চাইবে—এমন প্রশ্নের জবাবে লুসি বলেন, এই প্রজেক্টের পেছনে তাঁর সাত বছরের প্রস্তুতি ছিল। আমাজনের এই অঞ্চল এতটাই দুর্গম যে এর মানচিত্রগুলো ৫০ বছরের পুরোনো এবং অস্পষ্ট। লুসি বলেন, ‘আমরা জানতাম না খাবার পাওয়াসহ আদৌ গন্তব্যে পৌঁছাতে পারব কি না। অনেক সময় আমরা গহিন অরণ্যের এত গভীরে ছিলাম যে সেখান থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় ছিল না। এই অনিশ্চয়তাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
প্রকৃতির নিয়ম আর টিকে থাকার লড়াই
অভিযানের শুরুতে নৌকা উল্টে গিয়ে লুসিদের একমাত্র পানি বিশুদ্ধকরণ ফিল্টার হারিয়ে যায়। কিন্তু দমে যাননি লুসি। দিনের পর দিন বিষধর সাপ, হিংস্র বোলতা আর ইলেকট্রিক ইল এড়িয়ে পথ চলতে হয়েছে তাঁদের। লুসি হাসিমুখে স্মৃতিচারণা করেন, ‘খাবারের টান পড়লে আমরা শুঁয়োপোকা পুড়িয়ে খেয়েছি। ক্ষুধার্ত অবস্থায় ওগুলো বেশ সুস্বাদু লাগত!’ আমাজনের গহিনে যখন তাঁরা কোনো নামহীন ঝরনা বা জলাশয় খুঁজে পেতেন, লুসির মনে হতো, তাঁরা যেন আবার শিশু হয়ে গেছেন। ‘হয়তো আমরাই প্রথম মানুষ, যারা এই জলাশয়ে গোসল করছি। এই অনুভূতি জাদুকরি! মনে হতো জীবনের সব জড়বাদী জিনিসের চেয়ে প্রকৃতির সঙ্গে এই সংযোগই আসল স্বাধীনতা।’
ভয় ও সাহসের মিশেল
লুসির প্রিয় বন্ধু অ্যান্ডার্স এই অভিযানকে ‘পুরোপুরি পাগলামি’ বললেও লুসির পরিবার এখন তাঁর কাজের ওপর ভরসা করতে শিখেছে। তবে লুসির সঙ্গী টিম নিজে এই পেশার মানুষ হওয়ায় তিনি বোঝেন যে লুসি ঝুঁকি নিলেও তা যথেষ্ট হিসাব-নিকাশ করেই নেন। লুসি বলেন, ‘ভয় আমাকে পিছিয়ে দেয় না, বরং আমাকে আরও সতর্ক ও প্রস্তুত করে তোলে।’ আর্কটিক অঞ্চলে পোলার বিয়ারের মুখোমুখি হওয়া কিংবা আমাজনে পিরানহার কামড়—সবকিছুই লুসির কাছে অভিজ্ঞতার একেকটি পাঠ। তাঁর মতে, অভিযাত্রী হওয়া মানে নিজের সক্ষমতাকে চেনা এবং তিল তিল করে অভিজ্ঞতা অর্জন করা।
ঘরের কোণেও কি অ্যাডভেঞ্চার সম্ভব
লুসি শেফার্ড বিশ্বাস করেন, অভিযান বা এক্সপেডিশন শুধু একটি শব্দ নয়, এটি একটি মানসিকতা। তিনি মনে করেন, নিজের বাড়ির ভেতরে থেকেও কেউ অভিযাত্রী হতে পারেন, যদি তাঁর চিন্তাভাবনা বা সক্ষমতার সীমা অতিক্রম করা যায়। ‘অ্যাডভেঞ্চার নিজেই নিজের পুরস্কার’ আমেলিয়া ইয়ারহার্টের এই কথায় বিশ্বাস করেন লুসি। শুধু রোমাঞ্চ উপভোগ করা নয়, আমাজনের যে অংশটুকু এখনো সংরক্ষিত নয়, সেদিকে বিশ্বের নজর ফেরানোই ছিল তাঁর আমাজন অভিযাত্রার উদ্দেশ্য।

ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
২৬ মিনিট আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩৬ মিনিট আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
১ ঘণ্টা আগে
ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১৪ ঘণ্টা আগে