ফুলকপি দিয়ে তারকারি রান্না ছাড়াও বিকেলের স্ন্যাকস তৈরি করতে পারেন। কেবল ফুলকপির পাকোড়া নয়, বানিয়ে ফেলা যাবে কাটলেটও। আপনাদের জন্য ফুলকপি ও মাছের কাটলেটের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর।
উপকরণ
রুই মাছ চার টুকরা, ফুলকপি সেদ্ধ এক কাপ, পাউরুটি এক পিস, আদা ও রসুন বাটা, রসুন কুচি, মরিচ গুঁড়া, পুদিনা পাতা কুচি, সয়াসস, জিরা টালা গুঁড়া, লেবুর রস এবং টমেটো সস ১ চা-চামচ করে, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ও ধনেপাতা কুচি এক টেবিল চামচ করে, চাট মসলা আধা চা-চামচ, ডিম ১টি, লবণ স্বাদমতো, চিনি সামান্য, কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ, তেল ভাজার জন্য, ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো।
প্রণালি
লবণ ও হলুদ দিয়ে মাছের টুকরাগুলো সেদ্ধ করে কাঁটা বেছে পরিষ্কার করে নিতে হবে। এবার কাঁটা ছাড়ানো মাছের সঙ্গে সব মসলা একত্রে মেখে নিতে হবে। তারপর রুটি পানিতে ভিজিয়ে চিপে নিয়ে সেটাকেও মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর অন্য একটি পাত্রে ডিম ফেটে নিয়ে মাছের মিশ্রণটি হাতে চেপে কাটলেটের আকার দিয়ে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিতে হবে। তারপর ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হবে। এরপর তেল গরম করে কম আঁচে ভেজে নিন বাদামি করে। তারপর নামিয়ে পরিবেশন করুন।

ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
১ ঘণ্টা আগে
ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১৪ ঘণ্টা আগে