একদিন ইফতারে আলুর চপের পরিবর্তে ব্রকলির পাকোড়া তৈরি করে দেখুন। খাবার টেবিলে এটিই হয়ে উঠবে মধ্যমণি। আপনাদের জন্য ব্রকলির পাকোড়ার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
ব্রকলি ১টি; আদা ও রসুনবাটা; হলুদ, মরিচ, ধনে, জিরাগুঁড়া, গরম মসলা, কাশ্মীরি মরিচের গুঁড়া ১ চা-চামচ করে, চিনি ও লবণ স্বাদমতো, বেকিং পাউডার ১ চা-চামচ, বেসন ও কর্নফ্লাওয়ার ১ কাপ করে, বিট লবণ পরিমাণমতো, ডিম ১টা, হিং আধা চা-চামচ, কালিজিরা ১ চা-চামচ।
প্রণালি
ব্রকলি কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। গরম পানিতে সামান্য বেকিং পাউডার দিয়ে ব্রকলি পাঁচ মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করে ১ ঘণ্টা ঢাকনাসহ রেখে দিন। পরে সেদ্ধ ব্রকলি ব্যাটারে ডুবিয়ে গরম তেলে সোনালি করে ভেজে নিন। এবার পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে বিট লবণ ছিটিয়ে পরিবেশন করুন।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১০ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১২ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৬ ঘণ্টা আগে