চুকাই ফুল এখন বেশ পরিচিত। ‘চুকাই’ বা চুকোই বললে অনেকে নাও চিনতে পারেন এই ফুলকে। কিন্তু যদি বলি রোজেলা, বেশির ভাগ মানুষ একবারেই চিনে ফেলবেন একে। কালচে লাল এই ফুলটির রয়েছে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা। এর টক, জ্যাম ও জেলি জনপ্রিয়। তবে সম্ভবত বেশি জনপ্রিয় এর চা। রোজেলা চা এখন কিনতে পাওয়া যায়। সে সব নয়। আমরা জানাতে চাচ্ছি, এই রোজেলা বা চুকাই দিয়ে ভর্তা খাওয়া যায়। তা বেশ সুস্বাদুও বটে। পেঁয়াজ-মরিচ ভর্তার সঙ্গে রোজেলা যোগ করুন। একেবারে নতুন এক স্বাদ পাবেন। আপনাদের জন্য রোজেলা ভর্তার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
রোজেলা সেদ্ধ ১০০ গ্রাম, ধনেপাতা কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, টালা শুকনা মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, পেঁয়াজ কিউব করে কাটা আধা কাপ, লবণ স্বাদমতো, সরিষার তেল ৪ টেবিল চামচ।
প্রণালি
রোজেলার দানা ফেলে পাপড়ি ধুয়ে সেদ্ধ করে নিন। কম পানি দিয়ে সেদ্ধ করুন, সেদ্ধ হতে হতেই যেন পানি শুকিয়ে যায়। এবার ধনেপাতা ও পেঁয়াজকুচি করে রাখুন। তারপর কাঁচা মরিচকুচি, টালা শুকনা মরিচের গুঁড়া ও লবণ দিয়ে চটকে নিন। এরপর রোজেলা যোগ করে মেখে নিন। তারপর ধনেপাতাকুচি যোগ করে মেখে নিন। সব উপকরণ যেন নরম হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন। সবশেষ সরিষার তেল দিয়ে মেখে নিন ভালো করে। তারপর গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন!

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১২ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৩ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৮ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২০ ঘণ্টা আগে