
বাড়িতে সপ্তাহে দু-তিন দিনই মুরগি রান্না হয়? মাঝে মাঝে স্বাদবদল না হলে তৃপ্তি নিয়ে খাওয়াও যায় না। এবার একটু ভিন্ন কায়দায় রান্না করুন মুরগির মাংস। আপনাদের জন্য বাটার চিকেনের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
মুরগি একটি, লবণ স্বাদমতো, হলুদগুঁড়া এক চা-চামচ, আদা-রসুনবাটা দুই চা-চামচ, টক দই তিন টেবিল চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়া এক চা-চামচ, বিট লবণ সামান্য, গরমমসলা এক চা-চামচ। (সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রেখে দিতে হবে এক ঘণ্টা)। সাদা সয়াবিন তেল ৩ টেবিল চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ২ পিস, জয়ত্রী সামান্য, কাজুবাদাম ১০-১২টি, আদা ও রসুন ৩-৪ টুকরা, টমেটো ৩টি, পেঁয়াজকুচি ৪টি, কাঁচা মরিচ ৫-৬টি, ধনিয়াপাতাকুচি এক মুঠ। (সব উপকরণ একসঙ্গে নিয়ে ব্লেন্ডারের জারে সামান্য পানি দিয়ে পেস্ট করে নিন)।
প্রণালি
কড়াইতে সয়াবিন তেল গরম হলে, ম্যারিনেট করা মুরগি ১০ থেকে ১৫ মিনিট চুলার তাপ বাড়িয়ে ভেজে নিন। পরে অন্য পাত্রে উঠিয়ে রাখুন। এবার সেই তেলে বাটার দিন। বাটার গলে এলে মসলার পেস্ট দিন। তারপর লবণ, ধনিয়াগুঁড়া, জিরাগুঁড়া, হলুদগুঁড়া, কাশ্মীরি মরিচগুঁড়া ভালো করে কষিয়ে নিন। এবার ভাজা চিকেন দিয়ে ৫-৭ মিনিট আবারও কষিয়ে সামান্য পানি দিন। এভাবে ঢাকনাসহ রান্না করুন আরও দু-তিন মিনিট। সবশেষে ফ্রেশ ক্রিম, কাসুরি মেথি, বাটার, ধনিয়াপাতা কুচি, কাঁচা মরিচ ফালি দিয়ে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল বাটার চিকেন।

দারিদ্র্য, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তির গল্পে ভরপুর এক জীবনের নাম ডেভিড ওয়ালেনটাস। একসময় যিনি খাবারের জন্য নিজের রক্ত বিক্রি করেছিলেন, সেই মানুষটিই আজ বিলিয়ন ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্যের মালিক।
১ ঘণ্টা আগে
শরীরের অভ্যন্তরীণ নানা রকম কার্যকারিতার ক্ষেত্রে ম্যাগনেশিয়ামের গুরুত্বের কথা আমরা অনেকে জানি। কিন্তু আধুনিক রূপচর্চার জগতেও যে ম্যাগনেশিয়ামের গুরুত্ব অপরিসীম, তা আমাদের অনেকের হয়তো জানা নেই। শুষ্ক ত্বকের আর্দ্রতা ফেরানো থেকে শুরু করে শরীরের দুর্গন্ধ নিয়ন্ত্রণে ম্যাগনেশিয়ামের বহুমুখী গুণ রয়েছে।
৯ ঘণ্টা আগে
গ্রীষ্মকাল এলেই আমরা সাদা, হালকা গোলাপি এবং অন্যান্য হালকা রঙের পোশাকে ঝুঁকে পড়ি। কারণ, হালকা রঙের পোশাক পরতে আরাম, আবার চোখেরও আরাম। কিন্তু এবারের গ্রীষ্মকালে কড়া এবং উজ্জ্বল রঙের দাপট থাকবে বলে জানা যাচ্ছে। ফ্যাশন হাউস হরিতকীর সহপ্রতিষ্ঠাতা অনিক কুণ্ডু জানিয়েছেন, চলতি বছরের গ্রীষ্মকালীন...
১৬ ঘণ্টা আগে
আজ আপনার ভেতরের এনার্জি লেভেল এভারেস্ট ছোঁবে। মনে হবে একাই পুরো দুনিয়া পাল্টে দেবেন। কিন্তু সাবধান! অফিসের বসের সঙ্গে তর্কে যেতে যাবেন না। তিনি হয়তো ভুল বলছেন, কিন্তু মনে রাখবেন—তাঁর কাছে রিমোট কন্ট্রোল (বেতন) আছে। বাড়িতে মা বা গিন্নি যদি বাজারের ব্যাগ ধরিয়ে দেয়, তবে সেটাকে ‘অ্যাসাইনমেন্ট’...
১৬ ঘণ্টা আগে