
গরুর মাংসের কোয়াব হলো চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। এই ঈদে আপনি নিজেই রান্না করে নিতে পারেন চট্টগ্রামের জনপ্রিয় ও মজাদার এই পদ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী ঝুমু হক।
বড় টুকরা করে কাটা হাড় ছাড়া গরুর মাংস, ২ টেবিল চামচ আদাবাটা, দেড় টেবিল চামচ রসুনবাটা, দেড় চা-চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা-চামচ হলুদগুঁড়া, দেড় চা-চামচ ধনেগুঁড়া, ১ চা-চামচ ভাজা জিরার গুঁড়া, ১ চা-চামচ গরম মসলাগুঁড়া, ১ চা-চামচ লবণ ও আধা কাপ সয়াবিন তেল।
একটি কড়াই বা প্যানে কেটে রাখা মাংসের সঙ্গে সব মসলা ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে।
এরপর মাংসের কড়াই বা প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর মাংস থেকে কিছুটা পানি উঠে আসবে। এই পানিতেই মাংস সেদ্ধ হবে। তবে আপনি চাইলে এতে এক কাপ গরম পনি দিতে পারেন।
অল্প আঁচে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। প্যানে মাংসের ঝোল একেবারে শুকিয়ে গেলে মাংসগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর মাংস ঠান্ডা হয়ে এলে অন্য একটি কড়াই বা প্যানে মিডিয়াম আঁচে তেল গরম করে নিতে হবে। এই তেলের মধ্যে মাংসের টুকরাগুলো হালকা থেকে লালচে করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে বাইরে মচমচে ও ভেতরে নরম গরুর মাংসের কোয়াব।
কোয়াব সাধারণত পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, নানরুটি কিংবা সাদা ভাতের সঙ্গে খাওয়া হয়।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৭ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
৮ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
৯ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১২ ঘণ্টা আগে