
ফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
ফেসবুকের পোস্ট শিডিউল করার ফিচারটি ব্যবহার করে আগেভাগেই পোস্ট তৈরি করা যায়, যা নির্দিষ্ট তারিখ ও সময়ে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হবে। এতে করে সময় বাঁচে, কনটেন্টের ধারাবাহিকতা বজায় থাকে, আর আপনার অডিয়েন্সের কাছেও পেজটি আরও পেশাদার মনে হয়।
সাধারণ প্রোফাইলে পোস্ট শিডিউল ফিচার কাজ করে না। শুধু গ্রুপ ও পেজে এই ফিচার কাজ করে।
ফেসবুক পেজে পোস্ট শিডিউল করা খুব সহজ। তবে পোস্ট শিডিউল করতে হলে আপনাকে ওই গ্রুপের অ্যাডমিন বা মডারেটর হতে হবে।
ফেসবুক গ্রুপে পোস্ট শিডিউল করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. যে পেজে পোস্ট শিডিউল করতে চান সেটির ওপর ট্যাপ করুন।
৫. এবার একটি পপ আপ মেনু আসবে। মেনু থেকে ‘সুইচ’ বাটনে ট্যাপ করুন।
৬. এবার ‘হোয়াটস অন ইউওর মাইন্ড’ টেক্সটের ওপর ট্যাপ করে নিজের পছন্দমতো পোস্ট তৈরি করুন।
৭. টেক্সট, ছবি বা ভিডিওর মাধ্যমে পোস্ট তৈরি শেষ হলে ওপরের ডান দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৮. এবার বিভিন্ন অপশনগুলো থেকে ‘শিডিউলিং অপশন’ নির্বাচন করুন।
৯. এখন ‘শিডিউল ফর লেটার’ অপশন নির্বাচন করুন।
১০. এবার স্ক্রিনে একটি ক্যালেন্ডার অপশন দেখা যাবে। ক্যালেন্ডার থেকে তারিখ নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
১১. এরপর স্ক্রিনে একটি ঘড়ি দেখা যাবে। সেই ঘড়ির মাধ্যমে সময় নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
১২. এবার ওপরের ডান দিকে থাকা বাঁ দিক মুখী তির চিহ্নে ট্যাপ করে আগের পেজে ফিরে যান।
১৩. সবশেষে ‘পোস্ট’ বাটনে ট্যাপ করুন।
এভাবে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী পোস্টটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক পেজে প্রকাশিত হবে।

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৩ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৪ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৯ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২১ ঘণ্টা আগে