
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি, ভিডিও ও ব্যক্তিগত মুহূর্তগুলো শেয়ার করা এখন অনেকের নিত্যদিনের অভ্যাস। তবে নিরাপত্তার কারণে নিজের তথ্য ও ব্যক্তিগত কনটেন্ট সবাইকে দেখাতে অনেকেরই ভালো লাগে না। তাই কিছু ব্যবহারকারী চান যেন তাঁদের পোস্ট শুধু নির্দিষ্ট কিছু মানুষ দেখতে পারেন—সেই জায়গা থেকেই আসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘প্রাইভেট’ করার প্রয়োজনীয়তা। প্রাইভেট অ্যাকাউন্ট আপনাকে আরও বেশি গোপনীয়তা ও নিয়ন্ত্রণ দেয়, যা ডিজিটাল নিরাপত্তার জন্য খুবই জরুরি।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করা খুব সহজ। নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে স্ক্রল করে ‘হু ক্যান সি ইউর কনটেন্ট’-এর নিচে থাকা অ্যাকাউন্ট প্রাইভেসি অপশন দেখা যাবে।
৫. অ্যাকাউন্ট পাবলিক করা থাকলে এর পাশে পাবলিক লেখা দেখা যাবে। এবার অপশনটিতে ট্যাপ করে পরবর্তী পেজে যেতে হবে। সেখানে প্রাইভেট অ্যাকাউন্টের পাশে থাকা টগলটি চালু করে দিতে হবে।
৬. এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক থেকে প্রাইভেট হয়ে যাবে।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে