
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে পাঠানো বার্তা শুধু ডিলিট করা যেত, কিন্তু এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানো বার্তা এডিট বা সম্পাদনা করতে পারেন। এই সুবিধা বার্তা বিনিময়ের অভিজ্ঞতাকে আরও উন্নত ও ব্যবহারকারীবান্ধব করেছে।
তবে ফেসবুক মেসেজ পাঠানোর পর ১৫ মিনিটের মধ্যে এডিট করতে হবে। এই ১৫ মিনিটের সময়সীমা পার হয়ে গেলে মেসেজ আর এডিট করা যাবে না। সে ক্ষেত্রে আনসেন্ড করে নতুন করে মেসেজ পাঠানো যেতে পারে।
মেসেঞ্জারে বার্তা পাঠানোর পর এডিট করবেন যেভাবে
১. যে বার্তা এডিট করতে চান, সেই চ্যাটের ওপর ট্যাপ করে ধরে রাখুন। এতে একটি পপ আপ মেনু দেখা যাবে।
২. পপ মেনু থেকে মোর বাটনে ট্যাপ করুন। এর ফলে পিন, এডিট, ফরওয়ার্ড ও বাম্প অপশন দেখা যাবে।
৩. এসব অপশন থেকে ‘এডিট’ বাটনে ট্যাপ করুন। এখন নিচে থাকা টেক্সট বক্সে বার্তাটি এডিট করুন।
৪. এডিটের ডান পাশের নিচের দিকে থাকা ছোট আকারের টিক চিহ্নে ট্যাপ করুন।

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৩ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৪ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৯ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২১ ঘণ্টা আগে