
স্মার্টফোনের দুনিয়ায় আইফোনের জনপ্রিয়তা যেন ছুঁয়েছে আকাশ। প্রতিবছর নতুন মডেল আসার সঙ্গে সঙ্গে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এই ফোন। বিশেষ করে আইফোন ১৬ ও ১৭ মডেলে এসেছে বেশ কিছু নতুন ফিচার, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘অ্যাকশন বাটন’ ও ‘ক্যামেরা কন্ট্রোল’।
নতুন মডেলগুলোতে রয়েছে মোট চারটি ভিন্ন ভিন্ন বাটন, যেগুলোর প্রতিটির রয়েছে একাধিক ব্যবহারযোগ্যতা। তবে এসব বাটনের সব ফিচার সম্পর্কে অনেক ব্যবহারকারীরই স্পষ্ট ধারণা নেই। অথচ সঠিকভাবে এগুলো ব্যবহার করতে পারলে আইফোন হবে আরও স্মার্ট ও সুবিধাজনক।
পাওয়ার/ওয়েক/সাইড বাটন
আমরা যেটিকে সাধারণত ‘পাওয়ার বাটন’ বা ‘স্ক্রিন লক বাটন’ বলি, অ্যাপলের ভাষায় সেটি হচ্ছে সাইড বাটন। এর কাজগুলো হলো—
ভলিউম আপ ও ডাউন বাটন
এই দুটি বাটনের মূল কাজ হলো সাউন্ড নিয়ন্ত্রণ। তবে এর বাইরেও রয়েছে নানা উপযোগী ব্যবহার—ক্যামেরা অ্যাপে থাকলে যেকোনো ভলিউম বাটনে চাপ দিলে ছবি তোলা যায়। ইনস্টাগ্রামের মতো অ্যাপেও এটি কাজ করে। ভলিউম আপ ও সাইড বাটন একসঙ্গে চাপলে স্ক্রিনশট নেওয়া যায়। আবার ভলিউম ডাউন ও সাইড বাটন একসঙ্গে চাপ দিয়ে ধরে রাখলে তিনটি অপশন আসে—আইফোন বন্ধ করা, মেডিকেল আইডি দেখা ও জরুরি কল দেওয়া (চাপ দিয়ে ধরে রাখলে সরাসরি জরুরি কল চলে যায়)
অ্যাকশন বাটন
আইফোন ১৫ প্রো ও পরবর্তী মডেলগুলোতে থাকা অ্যাকশন বাটন দেখা যায়। এর আগের মডেলগুলোয় এর পরিবর্তে রিং বা সাইলেন্ট বাটন ছিল। আইফোনের সবচেয়ে বেশি কাস্টমাইজযোগ্য বাটন হলো এই অ্যাকশন বাটন।
ডিফল্ট হিসেবে এটি সাইলেন্ট মোড চালু বা বন্ধ করে। তবে সেটিংস থেকে অ্যাকশন বাটনে গিয়ে যেকোনো একটি অপশন বেছে নিতে পারেন—
এ ছাড়া আপনি চাইলে এটি দিয়ে কন্ট্রোল সেন্টার, শর্টকাটস অ্যাপ বা অ্যাকসেসিবিলিটি মেনুর নির্দিষ্ট কোনো কাজ করাতে পারেন।
ক্যামেরা কন্ট্রোল বাটন
এই নতুন বাটন প্রথম দেখা যায় আইফোন ১৬ মডেলে এবং আইফোন ১৭-তেও এটি রয়েছে। এটি মূলত ক্যামেরা চালু করতে ব্যবহৃত হয়।
এই বাটনের সেটিংস পরিবর্তন করতে পারেন সেটিংস>ক্যামেরা >ক্যামেরা কন্ট্রোলে গিয়ে আবার অ্যাকসেসিবিলিটি > ক্যামেরা কন্ট্রোল থেকে বাটনটি নিষ্ক্রিয় করা যায় বা চাপের সংবেদনশীলতা কমবেশি করার অপশনও রয়েছে।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৭ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
৯ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১০ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৩ ঘণ্টা আগে