
টিকটকে সফল হতে হলে ভিডিও তৈরির প্রযুক্তিগত দিকগুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্ল্যাটফর্মে টিকটকের ভিডিও ফরম্যাটের সাইজ, মানসম্পন্ন কনটেন্ট এবং আকর্ষণীয় ট্রেন্ডের সংমিশ্রণ টিকটকের ভিডিও ভিউ ও এনগেজমেন্ট উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে।
টিকটকে ভিডিও শেয়ারের আগে এর রেজল্যুশন, সাইজ ও রেশিও ঠিক করে নিতে হয়। তবে এ বিষয়ে অনেক কনটেন্ট ক্রিয়েটরের পর্যাপ্ত ধারণা নেই। ফলে ভিডিওগুলো দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে না।
টিকটক ভিডিও সাইজ
টিকটকে ভিডিও তৈরি করার আগে ভিডিওর সাইজ সম্পর্কে ভালোভাবে জানা অত্যন্ত জরুরি। এই তথ্যগুলো জানা থাকলে আপনার কনটেন্ট প্ল্যাটফর্মে নিখুঁতভাবে মানিয়ে যাবে এবং পরে কোনো পরিবর্তনের প্রয়োজন পড়বে না। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ ভিডিও সাইজ (আপলোড সীমা) ৭২ এমবি, আর আইওএস ব্যবহারকারীদের জন্য এটি ২৮৭ দশমিক ৬ এমবি পর্যন্ত।
টিকটক ভিডিও লে-আউট
টিকটক অ্যাপ মোবাইল ডাউনলোডে ব্যাপক জনপ্রিয় হওয়ায় পোর্ট্রেট (উল্লম্ব) ভিডিও বেশি ব্যবহৃত হয়। প্ল্যাটফর্মটিতে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ (অনুভূমিক) উভয় ফরম্যাট গ্রহণযোগ্য। তবে পোর্ট্রেট ভিডিও স্মার্টফোনে স্ক্রিনজুড়ে একধরনের গভীর অভিজ্ঞতা দেয়। যার ফলে এটি বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর।
টিকটক ভিডিও রেজল্যুশন
টিকটকের আদর্শ ভিডিও রেজল্যুশন হলো ১০৮০ x ১৯২০ পিক্সেল, যা ৯: ১৬ অ্যাসপেক্ট রেশিওর সঙ্গে মেলে। এই রেজল্যুশন অনুসরণ করলে ভিডিওর গুণগত মান বজায় থাকে এবং ভিডিও স্পষ্ট দেখায়। যদি ভিডিওর রেজল্যুশন এই সংখ্যা অনুযায়ী না হয়, তাহলে ভিডিও বাড়ানো বা সংকুচিত হয়ে ভিজ্যুয়াল আকর্ষণ কমতে পারে। বেশির ভাগ ভিডিও এডিটিং সফটওয়্যারে ডিফল্ট সেটিংস থাকে, যা টিকটকের জন্য সঠিক অ্যাসপেক্ট রেশিও নির্ধারণে সাহায্য করে।
টিকটক ভিডিও ফরম্যাট
সর্বাধিক ব্যবহৃত টিকটক ভিডিও ফরম্যাট হলো এমপি ৪ (MP4) এবং এমওভি (MOV)। এমপি ৪ ফরম্যাটে ফাইল সাইজ কম থাকে, তাই টিকটকে এটি ব্যবহার করা বেশি সুবিধাজনক। অন্যদিকে এমওভি ফরম্যাটে ভিডিওর মান বেশি ভালো হয়। তবে সাধারণত বড় ফাইল সাইজের কারণে আপলোডে বেশি সময় লাগে।
টিকটক ভিডিওর দৈর্ঘ্য
টিকটকের ক্যামেরা দিয়ে ৩ সেকেন্ড থেকে ১০ মিনিট পর্যন্ত রেকর্ড করে আপলোড করা যায়। তবে ৬০ মিনিটের ভিডিও ফোনের গ্যালারি থেকে আপলোড করা যায়। সবচেয়ে ভালো হচ্ছে আকর্ষণীয় গল্প বলার সঙ্গে সংক্ষিপ্ত কনটেন্টের সঠিক সমন্বয় খোঁজা। দীর্ঘ ভিডিও হলে সেটিকে ছোট ছোট অংশে ভাগ করে দেওয়া দর্শকদের জন্য সহজ হবে।
টিকটক ভিডিও ফ্রেম রেট
অধিকাংশ সময় ফ্রেম রেটের গুরুত্ব ভুলে যাওয়া হয়। টিকটক ৩০ এফপিএস থেকে ৬০ এফপিএস পর্যন্ত ফ্রেম রেট সমর্থন করে। বেশি ফ্রেম রেট ভিডিও প্লেব্যাককে মসৃণ করে। তবে এতে ভিডিওর সাইজ বেড়ে যায়, যা আপলোডে সময় বাড়াতে পারে।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৯ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১০ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১১ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৪ ঘণ্টা আগে