
ডিজিটাল যুগে একটি কার্যকর অনলাইন কমিউনিটি তৈরির মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফেসবুক গ্রুপ। এটি শুধু বন্ধুদের সঙ্গে সংযোগ স্থাপন নয়, বরং একটি নির্দিষ্ট বিষয়ের চারপাশে আগ্রহী মানুষদের একত্রিত হওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে। তবে একটি গ্রুপ সফলভাবে চালানোর জন্য প্রয়োজন সঠিক মডারেশন ও নিয়মিত তদারকি। এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো গ্রুপে পোস্ট অনুমোদন বা অ্যাপ্রুভাল।
ফেসবুক গ্রুপে পোস্ট অনুমোদন করার প্রক্রিয়া বেশ সহজ হলেও এই ব্যাপারে সঠিক ধারণা নেই অনেকের। গ্রুপ অ্যাডমিনদের জন্য পোস্ট ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যাতে গ্রুপের গুণমান বজায় থাকে এবং অপ্রয়োজনীয় বা অপ্রীতিকর কনটেন্ট এড়িয়ে চলা যায়।
যেকোনো গ্রুপের জন্য তার সদস্যরা যে ধরনের পোস্ট করবেন, তা যেন গ্রুপের মূল উদ্দেশ্য ও নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ হয়, সেটি নিশ্চিত করার জন্য পোস্টের অনুমোদনের ফিচারটি চালু রাখতে হয়।
ফিচারটি চালু থাকলে ফেসবুক গ্রুপে কোনো সদস্য একটি পোস্ট দিলে তা সরাসরি গ্রুপে প্রকাশ না হয়ে প্রথমে মডারেটর বা অ্যাডমিনের অনুমোদনের জন্য অপেক্ষমাণ অবস্থায় থাকে (যদি গ্রুপ সেটিংসে পোস্ট অ্যাপ্রুভাল চালু থাকে)। এটি গ্রুপে অপ্রাসঙ্গিক, ক্ষতিকর বা স্প্যাম কনটেন্ট ছড়ানো রোধে সহায়ক ভূমিকা রাখে।
ফেসবুক পোস্টের অনুমোদন দেবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোনে ফেসবুক চালু করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। এটি আইফোনের ক্ষেত্রে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘গ্রুপস’ অপশন খুঁজে বের করে এতে ট্যাপ করুন।
৪. গ্রুপের তালিকায় স্ক্রল করে বা নাম দিয়ে সার্চ করে কাঙ্ক্ষিত গ্রুপ খুঁজে বের করুন।
৫. গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৬. গ্রুপ চালু হলে ওপরের দিকে ‘ম্যানেজ’ অপশন দেখা যাবে। এতে ট্যাপ করুন।
৭. এবার ‘পেনডিং অ্যাপ্রুভালস’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নতুন পেজ চালু হবে।
৮. এই পেজে গ্রুপ সদস্যদের পোস্টগুলো দেখা যাবে।
৯. যে পোস্ট গ্রুপে প্রকাশ করার জন্য অনুমতি দিতে চান, তার নিচের অ্যাপ্রুভ বাটনে ট্যাপ করুন।
আর পোস্টটি গ্রুপের নিয়মের সঙ্গে অসংগতিপূর্ণ হলে ‘ডিকলাইন’ বাটনে ট্যাপ করুন। ফলে পোস্টটি গ্রুপে প্রকাশ পাবে না। পোস্টদাতা একটি নোটিফিকেশন পেতে পারেন।
ডিকলাইন করার সময় একটি কারণ দিতে পারেন। সে ক্ষেত্রে পোস্টদাতা দেখতে পারবেন কেন তাঁর পোস্টটি অনুমোদন করা হয়নি।

কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
২৩ মিনিট আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
১ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৬ ঘণ্টা আগে